রাজ্যে মদ নিষিদ্ধের দাবি এসইউসি-র

রাজ্যের বিভিন্ন জায়গায় স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে অবৈধ মদের দোকান ভাঙার লড়াইয়ে দীর্ঘ দিন ধরেই রয়েছে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০৮:২৩
Share:

রাজ্যে মদ নিষিদ্ধ করার দাবিতেই ফের সরব হল এসইউসি।

সরকারি মদের দোকানের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। কিন্তু শুধু স্থগিত নয়, রাজ্যে মদ নিষিদ্ধ করার দাবিতেই ফের সরব হল এসইউসি।

Advertisement

রাজ্যের বিভিন্ন জায়গায় স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে অবৈধ মদের দোকান ভাঙার লড়াইয়ে দীর্ঘ দিন ধরেই রয়েছে তারা। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য মঙ্গলবার বলেন, ‘‘নতুন করে দেড় হাজার মদের দোকানের লাইসেন্স দেওয়ার পরে স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভ এবং আমাদের দলের আন্দোলনের চাপে রাজ্য সরকার তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এতে রাজ্য সরকারের কোনও সদিচ্ছা প্রকাশ পায়নি। আমাদের দাবি, রাজ্য সরকার এই রাজ্যে সম্পূর্ণ ভাবে মদ নিষিদ্ধ করুক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement