West Bengal CM 2026 Oath Ceremony

শপথ নিয়েই মুখ্যসচিব, ডিজি এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, খোঁজ নিলেন রাজ্যের সার্বিক পরিস্থিতির

শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ব্রিগেড ময়দানে শুভেন্দুকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। শপথ নিয়েই পুলিশ-প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৭:০৯
Share:

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। শনিবার ধর্মতলায় পূর্ত দফতরের তাঁবুতে বৈঠকটি হয়। এই বৈঠকে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন শুভেন্দু।

Advertisement

শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ব্রিগেড ময়দানে শুভেন্দুকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। শপথ নিয়েই পুলিশ-প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন শুভেন্দু। শনিবার শুভেন্দুর সঙ্গে শপথ নিয়েছেন আরও পাঁচ মন্ত্রী। তাঁরা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।

সোমবার রাজভবনে বাকি মন্ত্রীরা শপথ নেবেন। নবান্নেই মন্ত্রিসভার প্রথম বৈঠক হতে পারে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসাবে শপথ নেবেন বিধায়ক তাপস রায়। আগামী বুধবার এবং বৃহস্পতিবার শপথগ্রহণ করবেন নবনির্বাচিত বিধায়কেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement