পুজোয় তন্তুজ বেনারসি

লাভের মুখ দেখার পরে তন্তুজ এ বার আনছে বাংলার বেনারসি। পোশাকি নাম দেওয়া হচ্ছে ‘বিয়ের শাড়ি’। পুজোর সময়েই ওই নতুন পণ্য বাজারে আসছে বলে মঙ্গলবার জানান ক্ষুদ্রশিল্প ও বস্ত্র দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ।

Advertisement
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৬ ০৪:৫২
Share:

লাভের মুখ দেখার পরে তন্তুজ এ বার আনছে বাংলার বেনারসি। পোশাকি নাম দেওয়া হচ্ছে ‘বিয়ের শাড়ি’। পুজোর সময়েই ওই নতুন পণ্য বাজারে আসছে বলে মঙ্গলবার জানান ক্ষুদ্রশিল্প ও বস্ত্র দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি জানান, বারাণসী থেকে কয়েক জন শিল্পীকে এনে রাজ্যের বাছাই করা তাঁতশিল্পীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণ চলছে বর্ধমানের ধাত্রীগ্রামে। মন্ত্রীর কথায়, ‘‘বিয়েতে বেনারসি পরতে ইচ্ছে হয় সব মহিলারই। কিন্তু দামের জন্য অনেকেরই সেই শখ পূরণ হয় না। সেটা মাথায় রেখে বাংলার ‘বিয়ের শাড়ি’র দাম এমন রাখা হবে, যাতে সব স্তরের মানুষ তা কিনতে পারেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement