SIR in India

১৬ রাজ্য এবং তিন কেন্দ্রশাসিত অঞ্চলে তৃতীয় পর্যায়ের বিশেষ নিবিড় সংশোধনের ঘোষণা করল নির্বাচন কমিশন, তালিকায় কারা

১০টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর কার্যকর হয়েছে। সেগুলো হল পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, ছত্তীসগঢ়, কেরল, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, গুজরাত, মধ্যপ্রদেশ, গোয়া এবং বিহার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৫:১৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

এ পর্যন্ত ১০টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ শেষ হয়েছে। তৃতীয় পর্যায়ে বাকি ১৬টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার এসআইআরের কাজ শুরু হবে শীঘ্রই। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন।

Advertisement

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, জনগণনার প্রয়োজনে বাড়ি তালিকাভুক্তির যে কাজ চলছে, তার সঙ্গে সমন্বয় রেখে কাজ চলবে। এই পর্যায়ে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ বাদে সমগ্র দেশের ভোটার তালিকা এসআইআরের আওতায় আসবে। এই তিনটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জনশুমারির দ্বিতীয় পর্যায় সম্পন্ন হয়েছে। পাহাড়ি এবং তুষারাবৃত এলাকার আবহাওয়া যথাযথ ভাবে বিবেচনা করে সংশ্লিষ্ট তিন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য বিশেষ নিবিড় সংযোজনের সময়সূচি ঘোষণা করা হবে।

এসআইআরের তৃতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর দ্বারা নিযুক্ত ৩.৪২ লক্ষ বুথ লেভেল এজেন্টের (বিএলএ) সহায়তায় ৩.৯৪ লক্ষেরও বেশি বুথ লেভেল অফিসার (বিএলও) ৩৬.৭৩ কোটি ভোটারের বাড়ি যাবেন বলে জানিয়েছে কমিশন।

Advertisement

যে ১৬ রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের তৃতীয় পর্যায়ের কাজ শুরু হবে, সেগুলো হল ওড়িশা, মিজ়োরাম, সিকিম, মণিপুর, দমন ও দিউ। এ ছড়াও উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, তেলঙ্গানা, পঞ্জাব রয়েছে। তালিকায় আছে কর্নাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লি এবং ত্রিপুরা।

এখনও পর্যন্ত ১০টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর কার্যকর হয়েছে। সেগুলো হল পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, ছত্তিশগড়, কেরল, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, গুজরাত, মধ্যপ্রদেশ, গোয়া এবং বিহার। এই ভোটার তালিকা পরিমার্জন প্রক্রিয়ার আওতায় প্রায় ৯৯ কোটি ভোটারের মধ্যে ৬০ কোটি ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি প্রায় ৪০ কোটি ভোটারকে ১৭টি রাজ্য এবং পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রস্তাবিত প্রক্রিয়ার আওতায় আনা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement