TMC Leader Arrested

ডিম ছোড়ার পর থেকেই গা-ঢাকা! এ বার বহরমপুর থেকে গ্রেফতার শওকত ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা খায়রুল

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভাঙড়ে যে অশান্তির ঘটনা হয়েছিল, সেই সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত হিসেবে খায়রুলের নাম রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১২:৫৮
Share:

(বাঁ দিকে) শওকত মোল্লা। খায়রুল ইসলাম (ডান দিকে)। — ফাইল চিত্র।

বেশ কয়েক দিন ধরেই আত্মগোপন করেছিলেন। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের পরে ভাঙড়ে অশান্তির ঘটনায় নাম জড়িয়েছিল তাঁর। রবিবার মুর্শিদাবাদের বহরমপুর থেকে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ খায়রুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ভাঙড়ের অন্তর্গত উত্তর কাশীপুর এবং বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ‘ঘনিষ্ঠ’ বলে এলাকায় পরিচিত ছিলেন খায়রুল।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভাঙড়ে যে অশান্তির ঘটনা হয়েছিল, সেই সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত হিসেবে খায়রুলের নাম রয়েছে। অভিযোগ, সেই সময়ে ভাঙড়ের কচুয়া এলাকার বাসিন্দা ইসমাইল পাহাড়ি গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় দায়ের হওয়া এফআইআরে খায়রুলের নাম ছিল। সেই মামলার তদন্তের সূত্র ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

কয়েক দিন আগে খায়রুলকে লক্ষ্য করে ভাঙড়ে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। তার পর থেকে খোঁজ মিলছিল না তাঁর। অবশেষে রবিবার বহরমপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি পরবর্তী আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement