News Of The Day

কলকাতা দিয়ে ভারত সফর শুরু রুবিয়োর। আইপিএল, পঞ্জাবের বেঁচে থাকার লড়াই। আর কী কী নজরে

ভারত সফরে আসছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। সফর শুরুই হচ্ছে কলকাতা দিয়ে। সফরের মূল কর্মসূচি দিল্লিতে। তবে অগরা এবং জয়পুরেও যাবেন মার্কিন বিদেশসচিব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০৮:০০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

চার দিনের সফরে আজ ভারতে আসছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। তাঁর ভারত সফর শুরুই হচ্ছে কলকাতা দিয়ে। সফরের মূল কর্মসূচি দিল্লিতে। তবে অগরা এবং জয়পুরেও যাবেন মার্কিন বিদেশসচিব। আগামী ২৬ মে চতুর্দেশীয় জোট কোয়াডের বিদেশমন্ত্রীদের বৈঠক রয়েছে দিল্লিতে। ওই সম্মেলনে যোগ দেবেন রুবিয়ো। তাঁর এই সফরে ভারত-আমেরিকা সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর থাকবে।

টানা সাতটি ম্যাচ অপরাজিত থাকার পর ছ’টি ম্যাচ হেরে বেকায়দায় পঞ্জাব কিংস। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে শনিবার গ্রুপের শেষ ম্যাচে লখনউকে হারাতেই হবে শ্রেয়স আয়ারদের। ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০টা থেকে। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তি আরও বেশি। কয়েকটি জেলায় গরমের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, এখনই দিনের তাপমাত্রা কমছে না দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত বৃষ্টি চললেও তার প্রভাবে গরম কমবে না। তবে পাঁচ দিন পরে নামবে তাপমাত্রা। এমনিতে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি হলেও আর্দ্রতার কারণে অস্বস্তি খুব বেশি। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। পাহাড় এবং সংলগ্ন জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement