কঙ্কাল-কাণ্ড

বাড়ি ফিরলেন দুই ভাই

এলাকার বাসিন্দাদের হাতেই চড়-থাপ্পর খেতে হয়েছিল তাঁদের। দু’দিনেই বদলে গেল সেই ছবি। পাড়ার লোকেরাই তাঁদের ফাঁড়ি থেকে বাড়িতে নিয়ে এলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ০০:২৫
Share:

এলাকার বাসিন্দাদের হাতেই চড়-থাপ্পর খেতে হয়েছিল তাঁদের। দু’দিনেই বদলে গেল সেই ছবি। পাড়ার লোকেরাই তাঁদের ফাঁড়ি থেকে বাড়িতে নিয়ে এলেন।

Advertisement

তাঁরা হরিণঘাটা কঙ্কাল কাণ্ডের দুই ভাই— অরুণ ও অজিত সাহা। মৃত্যুর পর মা ননীবালা সাহার দেহ আট মাস ধরে বাড়িতে আগলে রেখেছিলেন তাঁরা। রবিবার জোর করে ঘরে ঢুকে শ্রীমাঠের বাসিন্দারা দেখেন কঙ্কালে পরিণত হয়েছে ননীবালাদেবীর দেহ। পুলিশ ডেকে তাদের হাতেই তুলে দেওয়া হয় অরুণ ও অজিতকে। রবিবার দুপুর থেকে তাঁদের ঠিকানা ছিল জাগুলির মোহনপুর ফাঁড়ি। সোমবার, ননীবালাদেবীর কঙ্কালের ময়না তদন্ত হয়। হাড়গোড়ের কিছু নমুনা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এলাকার বাসিন্দারা আবেদন করেছিলেন, সেই কঙ্কাল তাঁদের হাতে তুলে দেওয়া হোক। গ্রামবাসীদের হাতে তা তুলে দেওয়া হয়। রাতেই তা দাহ করা হয় হরিণঘাটা শ্মশানে। মুখাগ্নি করার জন্য পুলিশ ফাঁড়ি থেকে দুই ভাইকেই নিয়ে যাওয়া হয়েছিল সেখানে। ফের তাঁদের ফাঁড়িতেই ফিরিয়ে আনা হয়েছিল।

মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দারা ফাঁড়িতে যান, দুই ভাইকে আনতে। পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। ফরেনসিক বা ময়নাতদন্তের রিপোর্টও পুলিশের হাতে আসেনি। নিরাপত্তার কথা ভেবে তাঁদের ফাড়িতে রাখা হয়েছিল। অরুণবাবুদের বাড়িতে রান্নার কোনও ব্যবস্থা নেই। এলাকার বাসিন্দারাই তাঁদের খাবার দিচ্ছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement