আলি ইমরান রামজ়। ছবি: সংগৃহীত।
দলবিরোধী কাজের অভিযোগে প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আলি ইমরান রাম্জকে (ভিক্টর) ইতিমধ্যেই শো-কজ় ও নিলম্বিত (সাসপেন্ড) করেছে দল। তবে ভিক্টর এ বার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে লিখিত ভাবে জানালেন, তিনি দলের তরফে নিলম্বনের কোনও প্রতিলিপি পাননি। চিঠিতে ভিক্টরের দাবি, ‘আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার আগেই দলের সমাজমাধ্যম অ্যাকাউন্টে নিলম্বনের নির্দেশ প্রকাশ করা হয়েছে। এটি দলের ভাবমূর্তি ও আমার সুনামের উপরে প্রভাব ফেলছে। আমার বিরুদ্ধে নির্দিষ্ট করে কী অভিযোগ, তা জানি না’। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিবরণ ও নিলম্বনের চিঠির প্রতিলিপি তাঁকে দেওয়ার আর্জি জানিয়েছেন ভিক্টর। সূত্রের খবর, সেই চিঠি পেলে, তার জবাব দেওয়ার জন্য পাঁচ দিন সময়ও চেয়েছেন প্রাক্তন বিধায়ক।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে