বি়জ্ঞানের নয়া পাঠ কলেজে

বিজ্ঞানে আন্তর্জাতিক স্তরের পাঠ্যক্রম চালু করতে চাইছে রাজ্য সরকার। এই ব্যাপারে একটি বিশেষ কমিটির তৈরি খসড়া পাঠ্যক্রম তাদের হাতে পৌঁছেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৬ ০৩:০৪
Share:

বিজ্ঞানে আন্তর্জাতিক স্তরের পাঠ্যক্রম চালু করতে চাইছে রাজ্য সরকার। এই ব্যাপারে একটি বিশেষ কমিটির তৈরি খসড়া পাঠ্যক্রম তাদের হাতে পৌঁছেছে। এবং আগামী শিক্ষাবর্ষ থেকেই স্নাতক স্তরে বিজ্ঞানের নতুন পাঠ্যক্রমে চালু করতে চাইছে তারা।

Advertisement

বৃহস্পতিবার এ কথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ দিন অ্যামিটি বিশ্ববিদ্যালয়ে রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানেই বিজ্ঞানের নতুন পাঠ্যক্রম নিয়ে আলোচনা হয়।

আন্তর্জাতিক মানের বিজ্ঞান পাঠ্যক্রম তৈরি করার জন্য কয়েক মাস আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক অমিতাভ রায়চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ কমিটি গড়া হয়েছিল। সাহায্য নেওয়া হয়েছিল উপদেষ্টা সংস্থা ‘আরনেস্ট অ্যান্ড ইয়ং’-এর। রায়চৌধুরী কমিটির খসড়া পাঠ্যক্রম জমা পড়েছে। শিক্ষামন্ত্রী বলেন, ‘‘এ দিন উচ্চশিক্ষা সংসদের বৈঠকে বিজ্ঞানের নতুন পাঠ্যক্রম পর্যলোচনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানাব। তাঁর সম্মতি পেলে ২০১৭-’১৮ শিক্ষাবর্ষেই সেটি চালু করে দেওয়ার চেষ্টা হবে। এর আগে ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রমের বদল ঘটিয়ে পর্যালোচনার জন্য সেটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠানো হয়েছে। সেই পাঠ্যক্রমও আগামী শিক্ষাবর্ষ থেকে চালু করার উদ্যোগ চলছে বলে উচ্চশিক্ষা দফতরের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement