প্রতিরক্ষা মন্ত্রকের গাড়িতে ওরা কারা?

দুধ সাদা রঙের সুইফট ডিজায়ারটি হঠাত্ই নজরে আসে পুলিশ কর্মীদের। সামনে পিছনে নম্বর প্লেটের উপরে লাল রঙের ধাতব বোর্ড। সেখানে সোনালি রঙে লেখা গভর্নমেন্ট অব ইন্ডিয়া, মিনিস্ট্রি অব ডিফেন্স, ও.এফ.বি, কলকাতা। প্রতিরক্ষা মন্ত্রকের গাড়ি দেখে প্রথমে ছেড়ে দেওয়া হবে ভাবা হয়েছিল। পরে আটকানো হয়। দেখা যায় গাড়ির কোনও বৈধ কাগজপত্র নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১৯
Share:

এই সেই গাড়ি।—নিজস্ব চিত্র।

দুধ সাদা রঙের সুইফট ডিজায়ারটি হঠাত্ই নজরে আসে পুলিশ কর্মীদের। সামনে পিছনে নম্বর প্লেটের উপরে লাল রঙের ধাতব বোর্ড। সেখানে সোনালি রঙে লেখা গভর্নমেন্ট অব ইন্ডিয়া, মিনিস্ট্রি অব ডিফেন্স, ও.এফ.বি, কলকাতা। প্রতিরক্ষা মন্ত্রকের গাড়ি দেখে প্রথমে ছেড়ে দেওয়া হবে ভাবা হয়েছিল। পরে আটকানো হয়। দেখা যায় গাড়ির কোনও বৈধ কাগজপত্র নেই। ছয় সওয়ারিকে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর মেলেনি বলেও পুলিশের দাবি। এমনকী, তাঁদের মধ্যে কেউ প্রতিরক্ষা মন্ত্রকে কাজ করেন, এমন পরিচয়পত্রও মেলেনি। এর পরেই বর্ধমানের জামালপুর থানার পুলিশ গাড়ি-সহ ওই সওয়ারিদের আটক করে।

Advertisement

আটক যাঁদের করা হয়েছে তাঁদের বাড়ি তিলজলার তপসিয়া রোডে। নাম— সাকির আহমেদ, সালিম আখতার, শেখ ইরফান, শেখ আনসারউদ্দিন, আব্দুল আখতার এবং শেখ শাহরুখ। পরিবহণ দফতর সূত্রে খবর, ডব্লিউবি ০৪ জি ১১৩৭ নম্বরের ওই বাণিজ্যিক গাড়িটি কলকাতার। গাড়ির মালিকের নাম আব্দুল কাদির নওয়াজ খান।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সরকারি ভাবে এখনও এই বিষয়ে কোনও অভিযোগ তারা পায়নি। তবে সংবাদ মাধ্যম থেকে খবর পেয়ে ফোর্ট উইলিয়ম কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছে। ওই ধাতব বোর্ডটি আসল, নাকি বাইরের কোনও জায়গা থেকে করা হয়েছে— তা-ও খতিয়ে দেখা হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement