Congress Protest

প্রতীকী বুলডোজ়ার নিয়ে প্রতিবাদ যুব কংগ্রেসের

পুনর্বাসন ছাড়া কোনও ভাবেই হকার উচ্ছেদ করা যাবে না, এই দাবিতে চাঁদনি চক থেকে প্রতিবাদ মিছিল করেছেন আন্দোলনকারীরা। সংগঠনের নেত্রী শাহিনা জাভেদ, সুমন পাল প্রমুখের নেতৃত্বে এই মিছিল হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ০৯:৪৪
Share:

যুব কংগ্রেসের বিক্ষোভ। চাঁদনি চকে। — নিজস্ব চিত্র।

শহরে যখন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তখন হকার উচ্ছেদের বিষয়টিকে সামনে রেখে শনিবার পথে নামল যুব কংগ্রেস। পুনর্বাসন ছাড়া কোনও ভাবেই হকার উচ্ছেদ করা যাবে না, এই দাবিতে চাঁদনি চক থেকে প্রতিবাদ মিছিল করেছেন আন্দোলনকারীরা। সংগঠনের নেত্রী শাহিনা জাভেদ, সুমন পাল প্রমুখের নেতৃত্বে এই মিছিল হয়েছে। রাজ্যে নতুন সরকার গঠনের পরে নানা জায়গায় ‘বেআইনি’ নির্মাণ ভাঙতে বুলডোজ়ার নামতে দেখা গিয়েছে, যা নিয়ে নানা আইনি বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রতীকী বুলডোজ়ার হাতে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন নেতৃত্ব। পাশাপাশি, দিল্লির দামে এই রাজ্যে কেন পেট্রোপণ্যে মিলছে না, সেই প্রশ্নেও সরব হয়েছে যুব কংগ্রেস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন