অধীর-সৌজন্য

দলের মধ্যে দু’জনের মেরু-দূরত্ব! কিন্তু বিপত্তির সময় সৌজন্য বজায় থাকল। কলকাতা বিমানবন্দরে পড়ে গিয়ে বাঁ হাটুতে চোঁট পেয়েছেন দলের বর্ষীয়ান নেতা আব্দুল মান্নান। সল্টলেকের হাসপাতালে শুক্রবার তাঁকে দেখতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Advertisement
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৫ ০৩:১২
Share:

দলের মধ্যে দু’জনের মেরু-দূরত্ব! কিন্তু বিপত্তির সময় সৌজন্য বজায় থাকল। কলকাতা বিমানবন্দরে পড়ে গিয়ে বাঁ হাটুতে চোঁট পেয়েছেন দলের বর্ষীয়ান নেতা আব্দুল মান্নান। সল্টলেকের হাসপাতালে শুক্রবার তাঁকে দেখতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মান্নানের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এর আগে হাসপাতালে আরোগ্য-বার্তা দিয়ে চিঠি ও ফুল পাঠিয়েছিলেন অধীর। তিনি প্রদেশ সভাপতি হওয়ার পর থেকে দলীয় কোনও বৈঠকে দু’জনকে একসঙ্গে দেখা যায়নি। মান্নানকে এ দিন হাসপাতালে দেখতে গিয়েছিলেন মানস ভুঁইয়াও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement