আদালতে স্কুলছাত্র, বিতর্ক

পরিবারের দাবি, ছেলে নাবালক। অথচ, অনিচ্ছাকৃত খুনের মামলায় তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে না পাঠিয়ে সরাসরি আদালতে হাজির করে বিতর্কে জড়াল বীরভূম জেলা পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৪১
Share:

পরিবারের দাবি, ছেলে নাবালক। অথচ, অনিচ্ছাকৃত খুনের মামলায় তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে না পাঠিয়ে সরাসরি আদালতে হাজির করে বিতর্কে জড়াল বীরভূম জেলা পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রের খবর, বিশ্বভারতীর পাঠভবনের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রটি বুধবার মোটরবাইকে গোয়ালপাড়া-শান্তিনিকেতন রাস্তা দিয়ে যাওয়ার সময় সাইকেল আরোহী রণজিৎ হাজরাকে (৩৭) ধাক্কা মারে। জখম ওই যুবক বোলপুর হাসপাতালে পরে মারা যান।

গোয়ালপাড়ার বাসিন্দা ওই ছাত্র বৃহস্পতিবার গ্রেফতার হয়। এ দিন তাকে বোলপুর আদালতে হাজির করানো হলে, বিচারক তাকে এক দিন জেল হেফাজতে পাঠান।

Advertisement

জেলা পুলিশের এক কর্তার দাবি, গ্রেফতারের সময় ছাত্রটি জানায়, তার বয়স উনিশ। তাই তাকে কোর্টে পাঠানো হয়। যদিও জেলা জুভেনাইল জাস্টিস বোর্ডের এক সদস্যের বক্তব্য, ‘‘বয়সের প্রমাণপত্র দেখে নিঃসন্দেহ হয়ে তবেই ছেলেটিকে আদালতে পাঠালে ভাল করত পুলিশ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement