এ বার উঁচু বাতিস্তম্ভ নিয়ে নালিশ দুর্নীতির

কলকাতায় ত্রিফলা বাতি লাগানো নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এ বার উচ্চ বাতিস্তম্ভের দাম নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল বিধানসভায়। অভিযোগ তুললেন রাজ্যে বিজেপির একমাত্র বিধায়ক শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার বিধানসভার উল্লেখ পর্বে শমীকবাবু বলেন, ‘‘উচ্চ বাতিস্তম্ভ লাগাতে খরচ হওয়ার কথা তিন লক্ষ টাকার মতো। কিন্তু বিধায়কদের কেউ কেউ পাঁচ-ছ’লক্ষ টাকা খরচ করে সেগুলো লাগাচ্ছেন। তা হলে বাতিস্তম্ভের ঠিক দাম কত?’’ পরে বিধানসভার বাইরে শমীকবাবু অভিযোগ করেন, বিধায়কেরা ওই সব বাতিস্তম্ভের ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন। এর মধ্যে কলকাতা পুরসভার ত্রিফলা কেলেঙ্কারির মতোই দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। বিষয়টি অবিলম্বে তদন্ত করে দেখা উচিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ০৩:৪০
Share:

কলকাতায় ত্রিফলা বাতি লাগানো নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এ বার উচ্চ বাতিস্তম্ভের দাম নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল বিধানসভায়। অভিযোগ তুললেন রাজ্যে বিজেপির একমাত্র বিধায়ক শমীক ভট্টাচার্য।

Advertisement

বৃহস্পতিবার বিধানসভার উল্লেখ পর্বে শমীকবাবু বলেন, ‘‘উচ্চ বাতিস্তম্ভ লাগাতে খরচ হওয়ার কথা তিন লক্ষ টাকার মতো। কিন্তু বিধায়কদের কেউ কেউ পাঁচ-ছ’লক্ষ টাকা খরচ করে সেগুলো লাগাচ্ছেন। তা হলে বাতিস্তম্ভের ঠিক দাম কত?’’

পরে বিধানসভার বাইরে শমীকবাবু অভিযোগ করেন, বিধায়কেরা ওই সব বাতিস্তম্ভের ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন। এর মধ্যে কলকাতা পুরসভার ত্রিফলা কেলেঙ্কারির মতোই দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। বিষয়টি অবিলম্বে তদন্ত করে দেখা উচিত।

Advertisement

সাম্প্রতিক কালে পথবাতি নিয়ে এটি দ্বিতীয় অভিযোগ। এর আগে কলকাতা পুরসভার সৌন্দর্যায়ন প্রকল্পে ২০ হাজার ত্রিফলা বাতিস্তম্ভ বসানো হয়। অভিযোগ, দরপত্র না-ডেকে প্রায় ৩০ কোটি টাকার কাজ পাঁচ লক্ষ টাকা বা তার থেকে কম অঙ্কের ৬০০টি ফাইলে ভাগ করে বরাত দেওয়া হয়। পরে ঠিকাদারদের টাকা দেওয়ার জন্য বিল জমা পড়তেই পুর অর্থ দফতর জানিয়ে দেয়, ত্রিফলা বাতির বরাত দেওয়া হয়েছে নিয়ম-বহির্ভূত ভাবে। এ বার অভিযোগ উঠল উচ্চ বাতিস্তম্ভের দাম নিয়েও।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য শমীকবাবুর অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘‘উনি অভিযোগ করার জন্যই অভিযোগ করছেন। এর কোনও সারবত্তা নেই। উচ্চ বাতিস্তম্ভগুলি পুরসভার মাধ্যমে বসানো হচ্ছে এবং তা করা হচ্ছে সরকারি নিয়মবিধি মেনে টেন্ডারের মাধ্যমেই।’’

Advertisement

কলকাতা পুরসভার এক কর্তার দাবি, ওই সব উচ্চ বাতিস্তম্ভ বসাতে খরচ হয় সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা। তিনি বলেন, ‘‘দু’ধরনের বাতিস্তম্ভ আছে। একটি ২৫ ফুট উঁচু। অন্যটি ১২ থেকে ১৬ ফুট। বড়টির দাম পড়ে পাঁচ লক্ষ টাকার মতো। ছোটটির দাম সাড়ে চার লক্ষ। এই ধরনের বাতিস্তম্ভে দিনে প্রায় আড়াই কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement