এলাকায় বন্যা পরিস্থিতি। ত্রাণের দাবিতে দুর্গতেরা ঘেরাও করেছিলেন নন্দকুমারের বিডিও মঞ্জুশ্রী মণ্ডলকে। বিকেলে ওই বিডিওকে দায়িত্ব থেকে সরিয়ে দিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। আপাতত কাজ সামলাবেন যুগ্ম বিডিও সুজিত কুমার লোধ। জেলাশাসক অন্তরা আচার্য অবশ্য বলেছেন, ‘‘প্রশাসনিক কারণেই বিডিওকে সরানো হয়েছে।’’ সোমবার সকাল থেকে ত্রাণের দাবিতে মতিলাল চকে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। অন্য দিকে শীতলপুর গ্রামের বাসিন্দারা ঘেরাও করেন মঞ্জুশ্রীদেবীকে।