জমি কিনবে

চাষিদের সম্মতিপত্র আগেই মিলেছে। কিছু জমি মালিকের সঙ্গে প্রাথমিক চুক্তিও হয়ে গিয়েছে। এ বার কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জমি কিনতে সরাসরি নামছে এনটিপিসি। সংস্থার কর্তারা জানিয়েছেন, নভেম্বরের শেষ সপ্তাহ বা ডিসেম্বরের গোড়া থেকে জমি কেনা শুরু হবে।

Advertisement
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৫ ০২:৪৫
Share:

চাষিদের সম্মতিপত্র আগেই মিলেছে। কিছু জমি মালিকের সঙ্গে প্রাথমিক চুক্তিও হয়ে গিয়েছে। এ বার কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জমি কিনতে সরাসরি নামছে এনটিপিসি। সংস্থার কর্তারা জানিয়েছেন, নভেম্বরের শেষ সপ্তাহ বা ডিসেম্বরের গোড়া থেকে জমি কেনা শুরু হবে। প্রয়োজনীয় ১৯৭ একর জমি ৬টি পর্যায়ে কেনা হবে। জমি কেনার শিবিরে চেক হাতে পেয়ে একেবারে জমি রেজিস্ট্রি করে দেবেন চাষিরা। এর জন্য ৪২ কোটি টাকা মঞ্জুর হয়েছে বলেও জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement