এ কী কাণ্ড! কেশপুরের আনন্দপুরে দলের লোকাল কমিটির কার্যালয়ে ঢুকে সিপিএম কর্মী-সমর্থকদের আত্মারাম খাঁচা ছাড়া। কার্যালয়ের আসবাবপত্র লন্ডভন্ড। জল নেই। বিদ্যুতের লাইনও কেটে দিয়েছে। অভিযোগ, তৃণমূল কর্মীদের চোখরাঙানিতে তাঁরা বাজার করতে বেরোতেও সাহস পাচ্ছিলেন না। মঙ্গলবার দুপুরে আনন্দপুরের ওই কার্যালয় খোলেন ১৯ জন সিপিএম কর্মী। গত বিধানসভা ভোটের পর থেকেই ঘরছাড়া ছিলেন তাঁরা। বিপদ বাড়ছে বুঝে ওই কর্মীরা পুলিশের দ্বারস্থ হন। পুলিশই জলের ব্যবস্থা করে দেয়।