টুকরো খবর

রাজ্যস্তরের পাশাপাশি জাতীয় স্তরের জন্য ইস্তাহার প্রকাশ করেছিল তৃণমূল। এ বার তার জবাবে জাতীয় স্তরের পরে রাজ্যস্তরের জন্য আলাদা ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস। বিধান ভবনে মঙ্গলবার রাজ্যের ইস্তাহার প্রকাশ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “কেন্দ্রীয় প্রকল্পগুলিকে নিজেদের বলে চালানোর চেষ্টা করছে রাজ্য। সেগুলি তথ্য দিয়ে বলা হয়েছে এখানে।” জঙ্গলমহল ও পাহাড়ে শান্তি ফেরানোর কৃতিত্বে যে রাজ্যের পাশাপাশি কেন্দ্রের ভূমিকাও রয়েছে, সেই দাবিও করেছে কংগ্রেস।

Advertisement
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৪ ০৪:১৭
Share:

রাজ্যের জন্য আলাদা ইস্তাহার কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

Advertisement

রাজ্যস্তরের পাশাপাশি জাতীয় স্তরের জন্য ইস্তাহার প্রকাশ করেছিল তৃণমূল। এ বার তার জবাবে জাতীয় স্তরের পরে রাজ্যস্তরের জন্য আলাদা ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস। বিধান ভবনে মঙ্গলবার রাজ্যের ইস্তাহার প্রকাশ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “কেন্দ্রীয় প্রকল্পগুলিকে নিজেদের বলে চালানোর চেষ্টা করছে রাজ্য। সেগুলি তথ্য দিয়ে বলা হয়েছে এখানে।” জঙ্গলমহল ও পাহাড়ে শান্তি ফেরানোর কৃতিত্বে যে রাজ্যের পাশাপাশি কেন্দ্রের ভূমিকাও রয়েছে, সেই দাবিও করেছে কংগ্রেস। ইস্তাহারে লেখা হয়েছে, ‘দার্জিলিঙে জিটিএ গঠন করে সমস্যা মিটিয়েছে কেন্দ্রই। তৃণমূল সরকার এ সব আড়াল করে একাই কৃতিত্ব নিতে চায়’। এ রাজ্যে যে নারীর নিরাপত্তা বিপর্যস্ত, সে প্রসঙ্গও উত্থাপন করেছে কংগ্রেস। ইস্তাহারে বলা হয়েছে, “কলকাতা এখন ধর্ষকের র্তীথভূমি।” তৃণমূল সরকারের জমানায় রাজ্যে নতুন শিল্পায়নে অগ্রগতি ইতিবাচক নয়, তা পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছে কংগ্রেস। এ ছাড়াও, সারদা-কাণ্ড বা টেট দুর্নীতিতে রাজ্যের প্রধান শাসক দল তৃণমূলের ভূমিকারও সমালোচনা করা হয়েছে ইস্তাহারে। কংগ্রেসের অভিযোগের বিরুদ্ধে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ দিন পাল্টা তোপ দেগেছেন। তাঁর বক্তব্য, “কংগ্রেস একটা নীতিহীন দল। এ রাজ্যের উন্নয়নে তারা পাশে দাঁড়ায়নি।” পার্থবাবু বলেন, “কেন্দ্র ৮৭ হাজার ৭০২ কোটি টাকা কেটে নিয়ে যাওয়ার পরে মানুষের উন্নয়নের টাকা আসবে কী করে তার খোঁজ অধীরবাবু রাখেন?’’

Advertisement

ক্লিক করুন...

বই লিখে ফের বোমা দীপকের

দিল্লির মতো রাজ্য রাজনীতিতেও লোকসভা ভোটের আগে পুস্তক-বোমা! তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তাঁর দ্বিতীয় বই প্রকাশ করলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপক কুমার ঘোষ। এ বারের বইয়ের নাম ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৩ বছর’। বিধানসভা ভোটের আগে নতুন দল তৈরি করবেন বলেও বইয়ে ইঙ্গিত দিয়েছেন দীপকবাবু। ভারতসভা হলে এ দিন বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম, শিক্ষাবিদ সুনন্দ সান্যাল, নিহত তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। নজরুল বলেন, রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ২৮% এখন মুসলিম। সেই অনুপাতে রাজ্যে অন্তত ১২টিতে মুসলিম প্রার্থী থাকা উচিত। কিন্তু তৃণমূলের সংখ্যালঘু প্রার্থী ৭ জন। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। আপাতত তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে উপেক্ষাই করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement