ছেলে মিছিলে গিয়েছে বলে এক সিপিএম কর্মীকে মারধর শুরু করেন কয়েক জন। রবিবার ঘটনাটি ঘটেছে বালির বিনয়-বাদল-দীনেশ নগরে। হামলা দেখে নিজের দলের কর্মীদেরই তিরস্কার করে ছেলেটিকে উদ্ধার করেন স্থানীয় ৫৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর প্রাণকৃষ্ণ মজুমদার। প্রাণকৃষ্ণবাবু বলেন, ‘‘এখন তো সবাই দল করে। তাই কে কোথায় কী করছে, তা বলা সম্ভব নয়। তবে কাউকে মারার অধিকার কারও নেই।’’