ধৃত দুই লগ্নিকর্তা

সোমবার আকাশদীপ প্রোজেক্টস নামের একটি অর্থলগ্নি সংস্থার দুই অধিকর্তা পিনাকী রঞ্জন চৌধুরী এবং তাপস প্রামাণিককে গ্রেফতার করে সিবিআই। তাদের দাবি, ওই সংস্থার বিরুদ্ধে নিয়ম বহির্ভূত ভাবে বাজার থেকে কোটি কোটি টাকা তোলা, টাকা নয়ছয়, মিথ্যে প্রতিশ্রুতি ও ষড়যন্ত্রের মামলা রুজু হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৫ ০২:৫৬
Share:

সোমবার আকাশদীপ প্রোজেক্টস নামের একটি অর্থলগ্নি সংস্থার দুই অধিকর্তা পিনাকী রঞ্জন চৌধুরী এবং তাপস প্রামাণিককে গ্রেফতার করে সিবিআই। তাদের দাবি, ওই সংস্থার বিরুদ্ধে নিয়ম বহির্ভূত ভাবে বাজার থেকে কোটি কোটি টাকা তোলা, টাকা নয়ছয়, মিথ্যে প্রতিশ্রুতি ও ষড়যন্ত্রের মামলা রুজু হয়েছে। এ দিন সংস্থার দুই অধিকর্তাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের অফিসে ডেকে পাঠানো হয়। জেরায় অসঙ্গতি দেখা দেওয়ায় দু’জনকে গ্রেফতার করা হয়। সব বেআইনি লগ্নি সংস্থার মালিককে গ্রেফতারের দাবিতে ৮ ডিসেম্বর সল্টলেকের সিবিআই দফতরে অভিযানের ডাক দিয়েছে এজেন্টদের সংগঠন। ১৭ ডিসেম্বর কলকাতায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশের পরিকল্পনাও রয়েছে সংগঠনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement