আগামী ২৫ সেপ্টেম্বর ইদুজ্জোহা। তার আগের ও পরের দিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে। নদিয়া এবং মুর্শিদাবাদের বেশ কয়েকটি কলেজে ওই সময় পরীক্ষা থাকায় স্থানীয় ছাত্রদের নমাজ পড়তে অসুবিধা হতে পারে বলে কল্যাণীর উপাচার্যকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর বক্তব্য, ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ইদুজ্জোহার পরব চলবে। ফলে ২৪ এবং ২৬ সেপ্টেম্বরের পরীক্ষার দিন বদলের জন্য উপাচার্যকে অনুরোধ করেছেন অধীর।