পরীক্ষার মাসে ঘরোয়া বৈঠক করবে বামেরা

ফেব্রুয়ারি মাসে পরীক্ষার কারণে মাইক বাজানো যাবে না। তাই প্রতিটি বুথে ছোট ছোট ঘরোয়া বৈঠক করে মানুষের সমস্যার কথা জানবেন বাম কর্মীরা। বামফ্রন্টের বৈঠকে শনিবার এই সিদ্ধান্ত হয়েছে বলে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৬ ০৩:০৫
Share:

বরাহনগরে সিপিএমের সভায় বক্তা গৌতম দেব।—নিজস্ব চিত্র

ফেব্রুয়ারি মাসে পরীক্ষার কারণে মাইক বাজানো যাবে না। তাই প্রতিটি বুথে ছোট ছোট ঘরোয়া বৈঠক করে মানুষের সমস্যার কথা জানবেন বাম কর্মীরা। বামফ্রন্টের বৈঠকে শনিবার এই সিদ্ধান্ত হয়েছে বলে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান।

Advertisement

অন্য দিকে, যে সব এলাকায় গত চার বছর বামেরা ঢুকতে পারেনি, সেই সব জায়গাতেই বামপন্থী গণ-সংগঠনের (বিপিএমও) পক্ষ থেকে পদযাত্রা করা হবে বলে জানিয়েছেন বিপিএমও-র আহ্বায়ক শ্যামল চক্রবর্তী। তিনি জানান, ১৬ জানুয়ারি সিঙ্গুর থেকে শালবনি-সহ একাধিক পদযাত্রা শুরু হবে। আগাম পুলিশকে জানানো সত্ত্বেও যদি কোথাও পদযাত্রা আক্রান্ত হয়, তা হলে রাজ্য জুড়ে বাম কর্মীরা পথে নেমে প্রতিবাদ করবেন। এই কথা শ্যামলবাবু জানিয়েছেন।

আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার সল্টলেকে সিবিআই দফতর সিজিও কমপ্লেক্স ঘেরাও করবে বামেরা। সিপিএম নেতা গৌতম দেব বরানগরের এক সভায় বলেন, ‘‘লাখখানেক লোক হবে। সিবিআইকে বলব, অনেককে তো ডেকেছেন! এ বার মুখ্যমন্ত্রীকে ডাকুন।’’ নির্দিষ্ট করে কংগ্রেসকে আহ্বান না জানালেও বিমানবাবু বলেছেন, ‘‘যাঁরা আমানতকারীদের টাকা ফেরতের দাবিতে আন্দোলন করছেন, তাঁদের সবাইকে ওখানে আসার জন্য
আবেদন করছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement