ফের কলকাতায় আসছেন অমিত শাহ

আগামী ১২ অগস্ট ফের কলকাতায় আসছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দলের ‘মহাসম্পর্ক অভিযানে’র খতিয়ান নিতে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের সঙ্গে গত ৭ জুলাই হাওড়ায় বৈঠক করেছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ২০:৩৯
Share:

—ফাইল চিত্র।

আগামী ১২ অগস্ট ফের কলকাতায় আসছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

Advertisement

দলের ‘মহাসম্পর্ক অভিযানে’র খতিয়ান নিতে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের সঙ্গে গত ৭ জুলাই হাওড়ায় বৈঠক করেছিলেন তিনি। সে দিন রাতে কলকাতায় থেকে পর দিন তিনি রাজ্য ছাড়েন। ১২ অগস্ট কলকাতায় বণিকসভার একটি অনুষ্ঠানে যোগ দেবেন অমিত। ওই দিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সংক্রান্ত একটি বই প্রকাশ অনুষ্ঠানেও জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী নির্মল সিংহের সঙ্গে তাঁর থাকার কথা। ওই দুই কর্মসূচির ফাঁকে দলীয় সভা আয়োজন করার চেষ্টা করছে রাজ্য বিজেপি। তবে তা এখনও অনিশ্চিত। বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ অবশ্য বলেন, ‘‘১২ অগস্ট বড় সভা হোক বা না হোক, দলের কয়েক জন নেতার সঙ্গে অমিত শাহের বৈঠক তো হবেই!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement