ফের ‘হাফপ্যান্ট’ কটাক্ষ বাবুলকে

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ফের ‘হাফপ্যান্ট পরা’ মন্ত্রী বলে কটাক্ষ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কেন্দ্রের টাকায় রাজ্য সরকার খয়রাতি করছে বলে সম্প্রতি অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

Advertisement
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৫৫
Share:

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ফের ‘হাফপ্যান্ট পরা’ মন্ত্রী বলে কটাক্ষ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কেন্দ্রের টাকায় রাজ্য সরকার খয়রাতি করছে বলে সম্প্রতি অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। মঙ্গলবার সল্টলেকে এক সরকারি অনুষ্ঠানে গিয়ে সেই অভিযোগের জবাবে ফিরহাদ হাকিম বলেন, ‘‘রাজনৈতিক নেতা হিসেবে অনেক কিছু বলা যায়, কিন্তু মন্ত্রী হিসেবে তা বলা যায় না। মন্ত্রী হয়ে কাজ শিখতে চাইলে আমার কাছে পাঠিয়ে দেবেন। শিখিয়ে দেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement