মান্নানকে আরোগ্য বার্তা

দলের মধ্যে তাঁদের এখন মেরু-দূরত্ব! তবু বিপত্তির সময় বজায় থাকল সৌজন্য। বিমানবন্দরে পড়ে গিয়ে জখম বর্ষীয়ান নেতা আব্দুল মান্নানের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৫ ০৩:১১
Share:

দলের মধ্যে তাঁদের এখন মেরু-দূরত্ব! তবু বিপত্তির সময় বজায় থাকল সৌজন্য। বিমানবন্দরে পড়ে গিয়ে জখম বর্ষীয়ান নেতা আব্দুল মান্নানের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ‘মান্নানদা’ সম্বোধন করে চিঠিতে অধীরের বার্তা, কিছু দিন বিশ্রাম নিয়ে এবং চিকিৎসকদের পরামর্শে সেরে উঠুন চাঁপদানির প্রাক্তন বিধায়ক। তার পরে তাড়াতাড়ি ফিরে আসুন ‘রাজনৈতিক সংগ্রামে’। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে বাঁ হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে মান্নানের। অধীর নিজে অবশ্য সেখানে যাননি এখনও। কংগ্রেসের তরফে দেবব্রত বসু ও কৃষ্ণা দেবনাথ হাসপাতালে গিয়ে প্রদেশ সভাপতির বার্তা পৌঁছে দিয়ে এসেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement