সম্প্রীতি-প্রশ্নে রাজ্যপালের কাছেসিদ্দিকুল্লারা নিজস্ব সংবাদদাতা

শুধু সম্প্রীতি রক্ষার কথা মুখে বললেই চলবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি ও অখণ্ডতার উপরে আঘাত মোকাবিলায় আরও কড়া আইনের দরকার বলে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে দাবি জানালেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সম্পাদক সিদ্দিকুল্লা চৌধুরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৫ ০৫:১৭
Share:

শুধু সম্প্রীতি রক্ষার কথা মুখে বললেই চলবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি ও অখণ্ডতার উপরে আঘাত মোকাবিলায় আরও কড়া আইনের দরকার বলে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে দাবি জানালেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সম্পাদক সিদ্দিকুল্লা চৌধুরী। তাঁর সঙ্গেই বুধবার রাজভবনে গিয়েছিলেন ইমাম-অ-ইদাইন কারী ফজলুর রহমান, রফিকুল ইসলাম, জিয়াউদ্দিন, সাহুদ আলম প্রমুখ। হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি কমলেশ তিওয়ারি সম্প্রতি উত্তরপ্রদেশে যে মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন সিদ্দিকুল্লারা। পাশাপাশিই সম্প্রীতি ও অখণ্ডতা রক্ষায় একটি আলোচনাসভায় রাজ্যপালকে বক্তা হিসাবে উপস্থিত থাকার অনুরোধও জানিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement