কাবুলে অপহৃত ২

রবিবার রাতে কাবুলে আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তান থেকে বাড়ি ফিরছিলেন দুই বিদেশি। এক জন আমেরিকার নাগরিক। অন্য জন অস্ট্রেলিয়ার। অভিযোগ, ঠিক তখনই আফগান সেনার ছদ্মবেশে পাঁচ দুষ্কৃতী তাঁদের গাড়ি থামিয়ে অপহরণ করে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০২:৫৬
Share:

রবিবার রাতে কাবুলে আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তান থেকে বাড়ি ফিরছিলেন দুই বিদেশি। এক জন আমেরিকার নাগরিক। অন্য জন অস্ট্রেলিয়ার। অভিযোগ, ঠিক তখনই আফগান সেনার ছদ্মবেশে পাঁচ দুষ্কৃতী তাঁদের গাড়ি থামিয়ে অপহরণ করে। তবে এখনও কোনও জঙ্গি গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। প্রাথমিক অনুমান, অপহৃত বিদেশিরা ওই বিশ্ববিদ্যালয়েরই কর্মী। তদন্তের স্বার্থে তাঁদের সম্পর্কে আর কোনও তথ্য জানাতে রাজি হয়নি আফগানিস্তান সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement