Iran-Israel Conflict

আমেরিকার আরও একটি যুদ্ধবিমান ভেঙে পড়ল হরমুজ়ের কাছে! ট্রাম্প প্রশাসনের দাবি, বেঁচে রয়েছেন পাইলট

সূত্রের খবর, যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটের খোঁজে অভিযান চালানো হচ্ছে হরমুজ়ের আশপাশে, দক্ষিণ-পশ্চিম ইরানে। মার্কিন বায়ুসেনা তা করছে বলে খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ০১:১৫
Share:

আমেরিকার যুদ্ধবিমান। — ফাইল চিত্র।

হরমুজ় প্রণালীর কাছে শুক্রবার আমেরিকার আরও একটি যুদ্ধবিমান ভেঙে পড়ল। এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’। সূত্রকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, ইরানের যুদ্ধে অংশগ্রহণ করেছিল ওই এ-১০ যুদ্ধবিমানটি। শুক্রবার ইরানের আকাশে যখন আমেরিকারই এফ-১৫ই যুদ্ধবিমানটিকে গুলি করে নামানো হয়, সে সময় হরমুজ়ের কাছে এ-১০ যুদ্ধবিমানটিও ভেঙে পড়ে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, বিমান থেকে নিরাপদে বেরিয়ে এসেছেন পাইলট। তবে তা নিয়ে বিস্তারিত ভাবে কিছু জানায়নি তারা।

Advertisement

বিমানটিকে ইরান গুলি করে নামিয়েছে কি না, তা নিয়ে এখনও আমেরিকার তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ইরানও এই নিয়ে মুখ খোলেনি। সূত্রের খবর, যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটের খোঁজে অভিযান চালানো হচ্ছে হরমুজ়ের আশপাশে, দক্ষিণ-পশ্চিম ইরানে। মার্কিন বায়ুসেনা তা করছে বলে খবর।

মেহর নিউ এজেন্সির প্রতিবেদন উল্লেখ করে রয়টার্স জানায়, শুক্রবার মধ্য ইরানে আমেরিকার একটি এ-৩৫ বিমানকে গুলি করে নামানো হয়েছে। তবে পাইলট কোনও ভাবে বেঁচে গিয়েছেন বলে দাবি সূত্রের। রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করে, ওই যুদ্ধবিমান তারাই গুলি করে নামিয়েছে।

Advertisement

গত ২০ মার্চ মার্কিন বাহিনীর একটি এফ-৩৫ বিমানকে গুলি করে নামানোর দাবি করেছিল আইআরজিসি। ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমানটিকে ধ্বংস করা হয় বলে দাবি। এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের কথা সেন্টকম স্বীকার না করলেও সিএনএন-এর এক প্রতিবেদনে তখন দাবি করা হয়েছিল, যুদ্ধবিমানটিকে নিশানা করে ইরান হামলা চালালেও সেটি ঘাঁটিতে নিরাপদেই অবতরণ করেছে। আরআইজিসি দাবি করেছিল, মার্কিন সেনার পঞ্চম প্রজন্মের বিমানকে গুলি করে নামানো হয়েছে। একটি ভিডিয়োও প্রকাশ করে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement