Rahul Arunodoy Banerjee Death

‘সহজ যেন জানতে পারে তাঁর বাবা কেন চলে গিয়েছিল’, রাহুলের মৃত্যুতে কড়া পদক্ষেপ প্রসেনজিতদের

২৯ মার্চ মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। প্রায় পাঁচ দিন কেটে গিয়েছে। কোন পদক্ষেপের কথা জানাল আর্টিস্ট ফোরাম?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ০১:৩৮
Share:

রাহুলের মৃত্যুতে কী পদক্ষেপ প্রসেনজিতদের? ছবি: সংগৃহীত।

শুক্রবার, রাত পৌনে ১১টা। আর্টিস্ট ফোরামের তরফে ডাকা হয় জরুরি বৈঠক। উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, শাশ্বত চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে।

Advertisement

সেখানেই ‘আর্টিস্ট ফোরাম’-এর সম্পাদক শান্তিলাল জানান, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে ধারাবাহিকের প্রযোজনা সংস্থার কাছে মৃত্যুর কারণ জানতে চেয়ে চিঠি পাঠানো হয়। সেই চিঠির উত্তর সন্তোষজনক না হওয়ায় শনিবার ‘আর্টিস্ট ফোরাম’-এর তরফে থানায় এফআইআর করা হবে। সঙ্গে প্রসেনজিৎ বলেন, “যে চলে গিয়েছে তাঁকে আর ফেরানো যাবে না। কিন্তু সহজ যেন বড় হয়ে জানতে পারে যে, তার বাবা কেন চলে গেল?”

২৯ এপ্রিল আচমকাই আসে খবরটা। তালসারিতে শুটিং চলছিল লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত ধারাবাহিক 'ভোলেবাবা পার করেগা'-এর। সেখানেই ঘটে অঘটন। আকস্মিক মৃত্যু হয় রাহুলের। পুলিশ সূত্রে খবর, সমুদ্রের জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। সেখান থেকেই জানা যায়, লীনার প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’ পুলিশের কোনও অনুমতি ছাড়াই নাকি সেখানে শুটিং করছিল। তার পরেই রাহুলের মৃত্যুকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। আঙুল উঠেছে প্রযোজনা সংস্থার দিকে।

Advertisement

কী ঘটেছিল? কী ভাবে মৃত্যু হল বছর ৪৩-এর অভিনেতার? এই প্রশ্ন নিয়েই আর্টিস্ট ফোরামের তরফে আইনি পরামর্শ নিয়ে চিঠি পাঠানো হয় লীনার সংস্থাকে৷ কিন্তু যথাযথ উত্তর মেলেনি বলে দাবি। শান্তিলাল বলেন, “তাই আমরা ঠিক করেছি আইনি পদক্ষেপ করব।” শনিবার, সম্ভবত দুপুর ২টো নাগাদ থানায় যাবেন আর্টিস্ট ফোরামের সদস্যেরা। শোনা যাচ্ছে, রিজেন্ট পার্ক থানায় দায়ের করা হবে অভিযোগ। প্রসেনজিৎ বললেন, “আমরাও আঘাত পেয়েছি। আমাদের মেনে নিতে সময় লাগছে যে, রাহুল আর আমাদের মধ্যে নেই। আপনাদের মতো আমরাও উত্তর খুঁজচ্ছি। কী হয়েছিল? আইনি পরামর্শ নিয়েই সব কাজ এগোচ্ছে। তাই তিন দিন সময় লেগে গেল।” রাহুলের মৃত্যু নিয়ে তোলপাড় টলিউড। এ দিকে আর্টিস্ট ফোরাম কেন নিশ্চুপ তা নিয়েও প্রশ্ন উঠেছিল।

রাহুলের স্মরণে শনিবার বিকাল ৪টের সময় পদযাত্রার আয়োজন করা হয়েছে। সে পদযাত্রা শিল্পী সংগঠন দ্বারা আয়োজিত নয়, সেই কথাও জানানো হয়েছিল। ফলে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধেও অনেক প্রশ্ন উঠেছিল। এই দিন সবটা স্পষ্ট করলেন প্রসেনজিৎ, শান্তিলালেরা। শনিবার বিকালে টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে রাধা স্টুডিয়ো পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছে। রাহুলের স্মৃতিতে তাঁর গল্প, কবিতা পাঠ করবেন শিল্পীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement