Bishnupur TMC MLA

গ্রেফতারির আশঙ্কা, রক্ষাকবচ চেয়ে এ বার হাই কোর্টে গেলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক! এফআইআর খারিজেরও আর্জি

একাধিক এফআইআর দায়ের হয়েছে দিলীপের বিরুদ্ধে। ওই এফআইআরগুলি খারিজের আর্জিও জানিয়েছেন দিলীপ। তৃণমূল বিধায়কের হয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কিশোর দত্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৩:০৪
Share:

কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। একাধিক এফআইআর দায়ের হয়েছে দিলীপের বিরুদ্ধে। ওই এফআইআরগুলি খারিজের আর্জিও জানিয়েছেন দিলীপ। তৃণমূল বিধায়কের হয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কিশোর দত্ত।

Advertisement

মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী মঙ্গলবার (২৬ মে) মামলাটির শুনানি হবে হাই কোর্টে।

বিরোধীদের উদ্দেশে হুমকিসুলভ মন্তব্য করার অভিযোগে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে খুঁজছে পুলিশ। তাঁর পুত্র অর্ঘ্য মণ্ডল-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অর্ঘ্যকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ রয়েছে।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। অভিযোগ, ওই ভিডিয়োয় অন্য দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকিসুলভ মন্তব্য করেছেন দিলীপ। ওই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয় বিধায়কের বিরুদ্ধে। ওই অভিযোগের প্রেক্ষিতেই ১৪ মে সকালে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় পুলিশ। তবে দিলীপ সেই সময়ে বাড়িতে ছিলেন না।

১৪ মে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও পৌঁছে যান বিধায়কের বাড়ির সামনে। দীর্ঘ অভিযানের পরে বিকেল ৪টে নাগাদ দিলীপের বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকেরা। জানা যায়, পৈলানে বিধায়কের দু’টি বাড়ি রয়েছে। দু’টি বাড়িতেই হানা দিয়েছিল পুলিশ। তার মধ্যে একটি বাড়ি তৈরি হয়েছে বিশাল এলাকা জুড়ে। বাড়ি সংলগ্ন বাগানে রয়েছে সুইমিং পুল। রয়েছে দোলনাও। সাধারণত কোনও রিসর্টে যে ধরনের সাজসজ্জা দেখা যায়, এই বাড়ির অঙ্গনসজ্জাও অনেকটা তেমনই। বিভিন্ন ধরনের শৌখিন মূর্তিতে সাজানো রয়েছে বাগান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement