গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
নির্বাচনের ফল প্রকাশিত। বিএনপি সরকার গঠন করবে। উপদেষ্টারা এখন কী করবেন? প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হয়ে থাকতে চান বলে অনেক চর্চা হয়েছে, ফলে তিনি কী করবেন তা নিশ্চিত নয়। যদিও মুখে এক বার তিনি বলেছিলেন, এর পর তিনি ডিজিটাল স্বাস্থ্যপরিষেবা নিয়ে কাজ করতে চান। এ ছাড়া তরুণ উদ্যোক্তা তৈরি করতে চান। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পরে তিনি ফিরবেন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাজে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় ফিরতে চান। সঙ্গে লেখালেখি ও গবেষণাও করতে চান। বিশেষ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হাসান জানান, কিছু দিনের বিশ্রামের পর, তিনি লেখালেখিতেও ফিরতে চান। খাদ্য ও ভূমি মন্ত্রকের উপদেষ্টা আলী ইমাম মজুমদার আগে সংবাদপত্রে নিবন্ধ লিখতেন। সেই কাজে তিনি ফিরতে চান। লেখালেখিতে ফিরতে চান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন, তিনি জুলাই আন্দোলনে যুক্ত মহিলাদের নিয়ে কাজ করতে চান।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে