বন্ধু কি নোটিস ধরায়! আমেরিকাকে বলছে ‘অভিমানী’ পাকিস্তান

পাক বিদেশমন্ত্রকের এক মুখপাত্র বলেছেন, ‘‘বন্ধুরা কখনও একে অন্যকে নোটিস ধরায় না। শান্তির আবহ তৈরি করে বরং মিটমাটের চেষ্টা করাটাই উচিত।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ২০:৩৪
Share:

বহু দিনের বন্ধুর কাছ থেকে তারা যে ‘কড়া বার্তা’ আশা করে না, তা বুঝিয়ে দিল ইসলামাবাদ। জানিয়ে দিল, আমেরিকার কাছ থেকে কোনও অবমাননাকর কথা শুনতে তারা রাজি নয়।

Advertisement

নিজের ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে নোটিস ধরিয়েছেন বলে বৃহস্পতিবার মন্তব্য করেছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তাতে দৃশ্যতই অসন্তুষ্ট ইসলামাবাদ। পাক বিদেশমন্ত্রকের এক মুখপাত্র বলেছেন, ‘‘বন্ধুরা কখনও একে অন্যকে নোটিস ধরায় না। শান্তির আবহ তৈরি করে বরং মিটমাটের চেষ্টা করাটাই উচিত।’’

অঘোষিত সফরে আফগানিস্তানে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স গতকাল বারগাম এয়ারবেসে মার্কিন সেনাদের বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে পাকিস্তান তালিবান সহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের জঙ্গিদের আশ্রয় দিয়েছে। কিন্তু পাকিস্তান আর এটা চালিয়ে যেতে পারবে না। প্রেসিডেন্ট ট্রাম্প নোটিস ধরিয়ে দিয়েছেন পাকিস্তানকে। তড়িঘড়ি নিজের ভূখণ্ডে জঙ্গিদের ঘাঁটিগুলি নির্মূল করতে হবে ইসলামাবাদকে। না হলে নানা রকমের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। প্রেসিডেন্ট আগে যেটা বলেছেন, এখন আমিও সেটাই বলছি। আমরা যা বলছি, তা শুনলে আমেরিকার কাছ থেকে পাকিস্তানের অনেক কিছু পাওয়ার আছে। আর আমাদের কথা না শুনে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া চালিয়ে গেলে পাকিস্তানকে অনেক কিছুই হারাতে হবে।’’

Advertisement

আরও পড়ুন- ৯৯ নয়, ১০০ আসন নিয়েই গুজরাতে সরকার গড়ছেন বিজয় রুপাণী​

আরও পড়ুন- মাসুদ প্রশ্নে ফের চিনের দিকে আঙুল ভারতের, সাফাই দিল বেজিং

Advertisement

পাক রাজনীতি সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল, তাঁরা বলছেন, ওয়াশিংটনের ‘কাছের’ হয়ে ওঠা আফগানিস্তানের মাটিতে দাঁড়িয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ওই কথাটা বলেছেন বলে আরও বেশি ‘অভিমানী’ হয়ে উঠেছে ইসলামাবাদ। তাই ‘নোটিস’ কথাটায় আঁতে লেগেছে পাকিস্তানের। পাক বিদেশমন্ত্রকের মুখপাত্রের কথায় তারই আভাস পাওয়া গিয়েছে। নিজের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তাই আফগানিস্তানের দিকে আঙুল উঁচিয়েছে পাকিস্তান।

পাক বিদেশমন্ত্রকের মুখপাত্রটি বলেছেন, ‘‘কেউ কাউকে নোটিস ধরায় কোনও দেশে ড্রাগের রমরমা বাড়লে, প্রশাসন ভেঙে পড়লে বা শিল্পে দুর্নীতি আকাশ ছুঁলে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement