ফ্লোরিডার নাইটক্লাবে ফের হানা, নিহত ২

ফের বন্দুকবাজের হামলা ফ্লোরিডার নাইট ক্লাবে। গত মাসেই ফ্লোরিডার অরল্যান্ডোয় একটি নাইট ক্লাবে জঙ্গি হানায় ৪৯ জনের মৃত্যুর পরে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এ বার হামলা হয়েছে স্কুল পড়ুয়া কিশোর-কিশোরীদের পার্টিতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৬ ০২:৫১
Share:

নাইটক্লাবের বাইরে তদন্তকারী দল। সোমবার রয়টার্সের ছবি।

ফের বন্দুকবাজের হামলা ফ্লোরিডার নাইট ক্লাবে। গত মাসেই ফ্লোরিডার অরল্যান্ডোয় একটি নাইট ক্লাবে জঙ্গি হানায় ৪৯ জনের মৃত্যুর পরে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এ বার হামলা হয়েছে স্কুল পড়ুয়া কিশোর-কিশোরীদের পার্টিতে। তবে পুলিশ জানিয়েছে, এটা জঙ্গি হানা নয়। ফ্লোরিডার ফোর্ট মায়ার্স শহরের এক নাইটক্লাবে রবিবার মধ্যরাতের ওই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। তাদের একজনের বয়স ১৪, অন্য জনের ১৮। আহত আরও ১৪ জন। তাদের মধ্যে বেশ কয়েক জন কিশোর রয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশের অনুমান, অন্তত দু’জন হামলাকারী ছিল। তবে ক’রাউন্ড গুলি চালিয়েছিল, তা এখনও জানা যায়নি। কিন্তু আশপাশের বাড়ির দেয়ালে প্রায় ৩৬টি গুলির দাগ চোখে পড়েছে তদন্তকারীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement