US Visa

ভিসা-নিয়মে আরও কড়াকড়ি আমেরিকার

জানা গিয়েছে, ভিসার জন্য আবেদনকারীদের সমাজমাধ্যমে কার্যকলাপও পর্যালোচনার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নয়া প্রক্রিয়াটি বিদেশে থাকা আমেরিকার কনসুলেটগুলো যে ‘নন-ইমিগ্র্যান্ট’ ভিসা দিয়ে থাকে তার একটি নির্দিষ্ট গোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০৮:৩৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আমেরিকা ভিসা সংক্রান্ত নিয়ম আরও কঠোর করল। এইচ-১বি ভিসা-সহ আরও কয়েকটি ভিসা ক্যাটেগরিকে কঠোর যাচাইয়ের আওতায় আনা হচ্ছে। আমেরিকার বিদেশ দফতর সূত্রে এ খবর জানা গিয়েছে। আগামিকাল থেকেই এই কঠোর যাচাই প্রক্রিয়া শুরু হবে। জানা গিয়েছে, ভিসার জন্য আবেদনকারীদের সমাজমাধ্যমে কার্যকলাপও পর্যালোচনার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই নয়া প্রক্রিয়াটি বিদেশে থাকা আমেরিকার কনসুলেটগুলো যে ‘নন-ইমিগ্র্যান্ট’ ভিসা দিয়ে থাকে তার একটি নির্দিষ্ট গোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য। এর মধ্যে এ-থ্রি, সি-থ্রি ডোমেস্টিক কর্মী, জি-ফাইভ, এইচ-থ্রি প্রশিক্ষণ প্রার্থী-সহ বেশ কয়েকটি ক্যাটেগরি রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ভিসার ক্ষেত্রে আরও বেশি তথ্য খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। তাঁদের বক্তব্য, ‘‘ভিসা যাচাই ও যাচাইকরণ প্রক্রিয়ায় বিভাগ সব ধরনের প্রাপ্য তথ্য খতিয়ে দেখা হবে, যাতে এমন আবেদনকারীদের শনাক্ত করা যায়, যাঁরা আমেরিকায় প্রবেশের অযোগ্য— যাঁরা জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার জন্য ঝুঁকির হতে পারেন। তাই ভিসা আবেদনকারীদের তথ্য ব্যাপক ভাবে পরীক্ষা করা হবে।’’ গত জুনে ছাত্র ও এক্সচেঞ্জ ভিসা (এফ, এম, জে) এবং গত ডিসেম্বরে এইচ-১বি কর্মী ও তাঁদের নির্ভরশীলদের জন্যও অনুরূপ কঠোর যাচাই প্রক্রিয়া চালু করা হয়েছিল।

জানানো হয়েছে, নতুনব্যবস্থায় আমেরিকায় যাওয়ার জন্য ভিসা আবেদনকারীদের তাঁদের সমাজমাধ্যমের অ্যাকাউন্ট ‘পাবলিক’ করতে হবে। তার তথ্য যাচাইয়ের সময়ে কনসুলেটের আধিকারিকেরা সংশ্লিষ্ট আবেদনকারীর অনলাইনে প্রকাশিত কার্যকলাপ, মন্তব্যএবং অন্য ডিজিটাল রেকর্ড পরীক্ষা করবেন। জানা যাচ্ছে, আগামিকাল থেকেই সংশ্লিষ্ট ক্যাটেগরির আবেদনকারীদের বিশ্ব জুড়ে আমেরিকার কনসুলেটগুলিতে ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁদের অনলাইন উপস্থিতি যাচাই করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন