Iran-Israel Situation

পশ্চিম এশিয়ায় আরও মেরিন বাহিনী মোতায়েনে সক্রিয় হল পেন্টাগন, এ বার কি শুরু হবে হামলার নতুন পর্ব?

গত ১৬ মার্চ প্রকাশিত একটি খবরে দাবি করা হয়েছিল, অপারেশন এপিক ফিউরির চতুর্দশ দিনে ২৫০০ মেরিন (মার্কিন নৌসেনা)-সহ উভচর যান সামরিক পরিভাষায় ‘অ্যাম্ফিবিয়ান অ্যাসল্ট শিপ) জাপান থেকে পশ্চিম এশিয়ার অভিমুখে পাঠিয়েছে পেন্টাগন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ০০:৫১
Share:

ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে পশ্চিম এশিয়া অতিরিক্ত কয়েক হাজার নৌসেনা (মেরিন) মোতায়েন করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন পেন্টাগনের তিন কর্তা।

Advertisement

এক মার্কিন সেনা আধিকারিক বলেন, ‘‘ইরানে সরাসরি সেনা অভিযানের (গ্রাউন্ড অপারেশন) বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই অঞ্চলে ভবিষ্যৎ অভিযানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সেখানে অতিরিক্ত মেরিন বাহিনী মোতায়েন করা হচ্ছে।’’ ঘটনাচক্রে বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, ‘‘আমি কোথাও কোনও সেনা পাঠাচ্ছি না। তবে আমি যদি তা করিও, সাংবাদিকদের বলব না।’’ মার্কিন প্রেসিডেন্টের ওই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই সামনে এল নতুন মেরিন বাহিনী পাঠানোর তথ্য।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ প্রকাশিত একটি খবরে দাবি করা হয়েছিল, অপারেশন এপিক ফিউরির চতুর্দশ দিনে ২৫০০ মেরিন (মার্কিন নৌসেনা)-সহ উভচর যান সামরিক পরিভাষায় ‘অ্যাম্ফিবিয়ান অ্যাসল্ট শিপ) জাপান থেকে পশ্চিম এশিয়ার অভিমুখে পাঠিয়েছে পেন্টাগন। জাপানের ওকিনাওয়ার মার্কিন নৌঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা গিয়েছেন ওই দলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement