Israel-Iran

আমেরিকার মধ্যে থেকেই উঠল যুদ্ধবিরোধী আওয়াজ! তুললেন জ়োহরান মামদানি, নিউ ইয়র্কবাসী ইরানিদের বার্তা, ‘‘আপনারা সুরক্ষিত’’

আমেরিকার অন্দরে যুদ্ধবিরোধী আওয়াজ তুললেন নিউ ইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত মেয়র জ়োহরান মামদানি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০১:১৪
Share:

জ়োহরান মামদানি। — ফাইল চিত্র।

ইরানের সঙ্গে ইজ়রায়েল ও আমেরিকার সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম এশিয়া। ইজ়রায়েলকে মদত দিচ্ছে আমেরিকাও। শনিবার ইরানে একসঙ্গে হামলা চালায় ইজ়রায়েল এবং আমেরিকা। তার পর থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। এই আবহে আমেরিকার অন্দরে যুদ্ধবিরোধী আওয়াজ তুললেন নিউ ইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত মেয়র জ়োহরান মামদানি।

Advertisement

শনিবার রাতে তাঁর এক্স হ্যান্ডেলে তিনি এই হামলাকে অবৈধ বলে আখ্যা দিয়েছেন। একের পর এক শহরে বোমাবর্ষণ, এই হত্যালীলা, আমেরিকা কোনও দিন চায়নি বলে মন্তব্য করেছেন। আমেরিকাবাসী শান্তির পক্ষে বলে মত মামদানির।

এই পরিস্থিতিতে তিনি নিউ ইয়র্কের বাসিন্দাদের নিরাপদে রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন। আর তা যাতে সম্ভবপর হয় তাঁর জন্য পুলিশ প্রশাসন এবং জরুরি পরিস্থিতি ব্যাবস্থাপনা আধিকারিকদের সঙ্গে সর্ব ক্ষণ যোগাযোগ রাখছেন তিনি। এ ছাড়াও শহরের সংবেদনশীল স্থানগুলিত নদরদারি ও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ ও দিয়েছেন।

Advertisement

আমেরিকায় কর্মসূত্রে বসবাসকারী ইরানের নাগরিকদের উদ্দেশে তিনি জানান, দুই দেশের মধ্যে সংঘর্ষ চললেও তাঁরা নিউ ইয়র্কে নিরাপদ আশ্রয়ের মধ্যে থাকবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement