জামশেদপুর থেকে গাড়িতে রাঁচি আসার পথে ৩৩ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। জখম মৃতের দুই বন্ধু। বৃহস্পতিবার সন্ধেয় নামকুমের কাছে ওই দুর্ঘটনা। মৃত কিশোরের নাম হরদেব সিংহ। তারা জামশেদপুরের সেন্ট মেরি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। ছুটির পরে তিন জন গাড়িতে রাঁচি রওনা দিয়েছিল। প্রচণ্ড জোরে গাড়িটি যাচ্ছিল। আচমকা সামনে একটি ট্রাক চলে এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের জমিতে উল্টে যায়।