Donald Trump

ট্রাম্প কি অসুস্থ? এয়ার ফোর্স ওয়ান বিমান থেকে নামার সময় তাঁর ভিডিয়ো ঘিরে জল্পনা তুঙ্গে, কী জানাল হেয়াইট হাউস

ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়েও এর আগে জল্পনা ছড়িয়েছিল। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্টের একটি ছবি সমাজমাধ্যমে শোরগোল ফেলে গিয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১৩:৩৫
Share:

এয়ারফোর্স ওয়ান বিমান থেকে নামছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে আবার জোর আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো প্রকাশ্যে আসায় সেই জল্পনা আরও জোরালো হয়েছে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। জানা গিয়েছে ভিডিয়োটি শনিবারের।

Advertisement

ওই দিন মার-আ-লাগোতে যান ট্রাম্প। এয়ার্স ফোর্স ওয়ান বিমান থেকে নামার সময়ের তোলা একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে ট্রাম্পকে খুব ক্লান্ত দেখাচ্ছে। খুব ধীরেসুস্থে বিমানের সিঁড়ি ধরে নামতে দেখা গিয়েছে। আর সেই ভিডিয়ো ঘিরেই রব পড়ে গিয়েছে মার্কিন প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে। যদিও হোয়াইট হাউসের তরফে জানানো হয়, ট্রাম্প সুস্থ এবং সবল রয়েছেন। তাঁকে ‘স্বাস্থ্যবান প্রেসিডেন্ট’ বলেও উল্লেখ করেন হোয়াইট হাউসের চিকিৎসক রনি জ্যাকসন।

ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়েও এর আগে জল্পনা ছড়িয়েছিল। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্টের একটি ছবি সমাজমাধ্যমে শোরগোল ফেলে গিয়েছিল। ট্রাম্পের ডান হাতে একটি ব্যান্ডেজকে ঘিরে তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে জল্পনা ছড়ায়। তবে সেই সময় হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট ওই ঘটনার ব্যাখ্যা দিয়েছিলেন। ক্যারোলিন জানিয়েছিলেন, নানা কাজে ট্রাম্পকে টানা করমর্দন করে যেতে হয়। তা ছাড়া প্রবীণ প্রেসিডেন্টকে অ্যাসপিরিন জাতীয় একটি ওষুধ খেতে হয় বলেও জানান তিনি। সেই কারণেই ট্রাম্পের ডান হাতে একটি কালশিটে দাগ দেখা যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।

Advertisement

এর আগেও একাধিক বার ট্রাম্পের স্বাস্থ্য এবং শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প যখন আমেরিকায় সুদের হার নিয়ে কথা বলছিলেন, তখন বেশ কয়েক বার খেই হারিয়ে ফেলেন তিনি। তার পরেই তাঁর সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠে। সেই জল্পনাকে আরও বাড়িয়ে দেয় মার্কিন প্রেসিডেন্টের ডান হাতে থাকা চার কোণা কয়েকটি ব্যান্ডেজ। ট্রাম্প নিজে অবশ্য প্রতি বারই দাবি করেছেন, তিনি সুস্থ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement