Patriot Passport of US

‘স্বাগত, তবে ভদ্র হোন’, নিজের ছবি দেওয়া নতুন মার্কিন পাসপোর্ট উদ্বোধন করে বার্তা দিলেন ট্রাম্প

আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ এক স্মারক পাসপোর্ট চালু হল। শুক্রবার উদ্বোধন করা সেই ‘প্যাট্রিয়ট পাসপোর্টে’ রয়েছে ট্রাম্পের ছবি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৬:৩৭
Share:

ট্রাম্পের ছবি সম্বলিত প্যাট্রিয়ট পাসপোর্ট। ছবি: সংগৃহীত।

আমেরিকার মুদ্রা এবং সরকারি প্রতিষ্ঠানগুলিতে নিজের নাম ও প্রতিকৃতি রাখার বন্দোবস্ত করেছেন আগেই। কেনেডি সেন্টারের নাম বদল করতে গিয়ে সম্প্রতি আদালতে ধাক্কাও খেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বার তাঁর দেশের পাসপোর্টেও নিজের ছবি ছাপিয়ে ফেললেন।

Advertisement

আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ এক স্মারক পাসপোর্ট চালু করছে ট্রাম্প সরকার। সেই ‘প্যাট্রিয়ট পাসপোর্টে’ রয়েছে ট্রাম্পের ছবি। শুক্রবার নতুন মার্কিন পাসপোর্টের নকশা উন্মোচন করেছেন স্বয়ং ট্রাম্প। তাতে ট্রাম্পের কঠোর মুখভঙ্গির একটি ছবি রয়েছে। সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ‘‘আমেরিকার নতুন পাসপোর্ট। এখানে লেখা আছে— স্বাগত, তবে ভদ্র হোন।’’

হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ প্রাথমিক ভাবে সীমিত সংখ্যায় ছাড়া হবে। ওই স্মারক পাসপোর্টের ছবিতে দেখা যাচ্ছে, ট্রাম্পের ছবিটির পিছনে আমেরিকার জাতীয় পতাকা এবং ১৭৭৬ সালে টমাস জেফারসন প্রকাশিত স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে। ট্রাম্পের ছবিটি হোয়াইট হাউসের আলোকচিত্রী ড্যানিয়েল টোরোকের তোলা একটি ছবির ভিত্তিতে তৈরি করা বলে মনে হচ্ছে। বিপরীত পাতায় ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে প্রেসিডেন্টের সোনালি রঙের স্বাক্ষরের ছবি রয়েছে। সেই সঙ্গে লেখা রয়েছে— ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement