US-Iran Conflict

তেহরানকে জব্দ করতে ইরানে কয়েক হাজার সেনা পাঠাতে পারে আমেরিকা, রয়েছে অন্য পরিকল্পনাও, দাবি রিপোর্টে

টানা ২০ দিন ধরে আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে ইরানের সংঘাত চলছে। সূত্রের দাবি, ইরানে সেনা মোতায়েন করে সামরিক অভিযানের জোর বাড়াতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১১:০০
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ইরানকে জব্দ করতে ইরানে কয়েক হাজার সেনা মোতায়েন করতে পারে আমেরিকা। এক মার্কিন আধিকারিক এবং একাধিক সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। টানা ২০ দিন ধরে আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে ইরানের সংঘাত চলছে। সূত্রের দাবি, ইরানে সেনা মোতায়েন করে সামরিক অভিযানের জোর বাড়াতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, আরও কিছু পরিকল্পনা রয়েছে হোয়াইট হাউসের।

Advertisement

প্রথমত, সেনা পাঠিয়ে হরমুজ় প্রণালীকে অবরোধমুক্ত করতে চাইছে। দ্বিতীয়ত, ইরানের খর্গ দ্বীপেও অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে পেন্টাগনের। কারণ এই দ্বীপ থেকে ইরানের ৯০ শতাংশ তেল রফতানি করা হয়। তৃতীয়ত, ইরানের উপকূল বরাবর সেনা মোতায়েন করা যায় কি না, তা-ও খতিয়ে দেখছে আমেরিকা।

যদিও ওই প্রতিবেদনেই এক মার্কিন আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে, সামরিক পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে কিছু ঝুঁকিও রয়েছে। কারণ ট্রাম্প প্রশাসন নাকি ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিতে ব্যবহৃত ইউরেনিয়ামের দখল নিতে চাইছে। সে ক্ষেত্রে মার্কিন সেনার নিরাপত্তাগত ঝুঁকি বাড়বে বলেই মনে করছেন আমেরিকার ওই আধিকারিক।

Advertisement

যদিও রয়টার্সের প্রতিবেদনেই বলা হয়েছে, এখনও পরিকল্পনা রূপায়ণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। তবে তিনি সমস্ত ধরনের সম্ভাবনার পথ খোলা রাখছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement