Food Prices Rise

পাঁচ মাস পরে আবার বিশ্বজুড়ে চড়তে শুরু করেছে খাদ্যসামগ্রীর দাম! উদ্বেগ প্রকাশ করা হল রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে

রাষ্ট্রপুঞ্জের সংস্থা ‘ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজ়েশন (এফএও) জানাচ্ছে, মূলত গম-সহ বিভিন্ন দানাশস্য, ভোজ্যতেল ও মাংসের দাম বাড়ার কারণেই ফেব্রুয়ারি মাসে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের সামগ্রিক মূল্যবৃদ্ধি ঘটেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৯:৪৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পাঁচ মাস পরে বিশ্বজুড়ে আবার ঊর্ধ্বমুখী হয়েছে খাদ্যপণ্যের দাম। পশ্চিম এশিয়ায় সংঘর্ষের আবহে শুক্রবার এ কথা জানাল রাষ্ট্রপুঞ্জের ‘খাদ্য ও কৃষি সংগঠন’ (‘ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজ়েশন’ বা এফএও)।

Advertisement

এফএও-র রিপোর্টে জানানো হয়েছে, মূলত গম-সহ বিভিন্ন দানাশস্য, ভোজ্য তেল ও মাংসের দাম বাড়ার কারণেই ফেব্রুয়ারি মাসে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের সামগ্রিক মূল্যবৃদ্ধি ঘটেছে। কারণ, গত মাসে চিজ়-সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য ও চিনির দাম কিছুটা নিম্নমুখী হলেও তাতে সামগ্রিক মূল্যবৃদ্ধি কমেনি। এফএও-র খাদ্যপণ্য সূচক (ফুড প্রাইস ইনডেক্স) ফেব্রুয়ারিতে ১২৫.৩ পয়েন্টে দাঁড়িয়েছে। যা জানুয়ারির তুলনায় ০.৯ শতাংশ বৃদ্ধি।

তবে বিশ্বজুড়ে খাদ্যসামগ্রীর দাম এখনও এক বছর আগের তুলনায় ১ শতাংশ কম। ইউক্রেনে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়ার সেনা অভিযান শুরুর পরে খাদ্যপণ্যের দাম যেখানে পৌঁছেছিল, বর্তমানে তার চেয়ে প্রায় ২২ শতাংশ কম বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। তবে ভোজ্য তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে গত ফেব্রুয়ারিতে। ভোজ্যতেলের দাম ফেব্রুয়ারিতে ৩.৩ শতাংশ বেড়েছে। ২০২২ সালের জুনের পর এটি সর্বোচ্চ। গমের দাম বেড়েছে ১.১ শতাংশ। তুলনায় চালের মূল্যবৃদ্ধি অনেকটাই কম, ০.৪ শতাংশ। সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে মাংসে— প্রায় ৮ শতাংশ। অন্য দিকে, দুগ্ধজাত পণ্যের দাম জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে ১.২ শতাংশ কমেছে। চিনির দাম কমেছে ৪.১ শতাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement