পাকিস্তানে বন্যা

একটানা ভারী বৃষ্টি ডেকে এনেছে বন্যা। পাকিস্তানের যে দিকে চোখ যায়, সেখানেই এখন জলমগ্ন দুর্যোগের ছবি। জলের তলায় চলে গিয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ। পাখতুনখোয়ার উত্তরে চিত্রাল জেলার রাস্তাঘাট, সেতু ডুবে গিয়ে ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্যায় বিপর্যস্ত পাকিস্তান এখন কেবলই লড়ছে বেঁচে থাকার তাগিদে।

Advertisement
শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ১৫:৩৫
Share:

জলমগ্ন।

একটানা ভারী বৃষ্টি ডেকে এনেছে বন্যা। পাকিস্তানের যে দিকে চোখ যায়, সেখানেই এখন জলমগ্ন দুর্যোগের ছবি। জলের তলায় চলে গিয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ। পাখতুনখোয়ার উত্তরে চিত্রাল জেলার রাস্তাঘাট, সেতু ডুবে গিয়ে ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্যায় বিপর্যস্ত পাকিস্তান এখন কেবলই লড়ছে বেঁচে থাকার তাগিদে। কোথাও, জলের মধ্যে দিয়ে উদ্ধারকর্মীদের দড়ি ধরে চলছে যাতায়াত, কোথাও বা নৌকা ভরসা! আবার, অন্যত্র চোখে পড়ছে লাইন করে এলাকা ছেড়ে চলে যাওয়ার ছবি। বন্যাবিধ্বস্ত পাকিস্তানের সেরকম কয়েক ঝলক ধরা দিল এই গ্যালারিতে।

Advertisement

ছবি: এএফপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement