Iran War

পশ্চিম এশিয়ার সংঘাত আন্তর্জাতিক অর্থনীতিতে পঞ্চম মন্দার অভিঘাত আনতে পারে, বলল আইএমএর রিপোর্ট

আইএমএফের দাবি, ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজ়রায়েলের যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় এবং জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকে, তবে বিশ্ব অর্থনীতি ভয়াবহ মন্দার মুখে পড়বে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ০১:০৯
Share:

— প্রতীকী চিত্র।

ইরান যুদ্ধের জেরে ধস নামতে পারে বিশ্ব অর্থনীতিতে। মঙ্গলবার এই সতর্কবার্তা দিল আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের (ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ) রিপোর্ট। পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থনীতি ঝুঁকির মুখে পড়েছে বলে ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ শীর্ষক ওই রিপোর্টে বলা হয়েছে।

Advertisement

আইএমএফের দাবি, ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজ়রায়েলের যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় এবং জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকে, তবে বিশ্ব অর্থনীতি ভয়াবহ মন্দার মুখে পড়বে। রিপোর্টে বলা হয়েছে, চলতি বছর তেল, গ্যাস ও খাদ্যপণ্যের দাম চড়া থাকবে! এমনকি আগামী বছরও একই অবস্থা থাকতে পারে। ২০২৬ সালে বিশ্ব অর্থনীতিতে বৃদ্ধির হার ২ শতাংশের নিচে নেমে যেতে পারে বলেও আইএমএফের রিপোর্টে আশঙ্কা করা হয়েছে।

ইরান উপর আমেরিকা-ইজ়রায়েলের হামলা এবং হরমুজ় প্রণালীতে অচলাবস্থার জেরে উদ্ভূত পরিস্থিতিকে ‘১৯৮০ সালের পর বিশ্ব অর্থনীতিতে পঞ্চম মন্দার ঘটনা’ হিসাবে চিহ্নিত করেছে আইএমএফ। রিপোর্টে বলা হয়েছে, ব্যারেল প্রতি তেলের দাম যদি এ বছর গড়ে ১১০ ডলার এবং আগামী বছর ১২৫ ডলারে পৌঁছায়, তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চরম রূপ নেবে। তার জেরে ২০২৭ সালে মূল্যস্ফীতি ৬ শতাংশ পর্যন্ত হতে পারে! মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট অবশ্য আইএমএফের পূর্বাভাসে আশঙ্কার কারণ দেখছেন না। বিবিসিকে তিনি বলেন, ‘‘পশ্চিমী দুনিয়ার উপর ইরানের পরমাণু হামলার আশঙ্কা নির্মূল করতে হলে ‘অল্প কিছু অর্থনৈতিক সমস্যা’ মেনে নিতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement