Ships Targeted at Hormuz by Iran

ভারতগামী দু’টি জাহাজকে লক্ষ্য করে গুলি হরমুজ়ে! ‘গানার বোট’ নিয়ে ঘিরে ফেলে দখল নিল ইরান সেনা

প্রেস টিভি জানিয়েছে, ইরানের বাহিনী দু’টি জাহাজকে অবরুদ্ধ করার ভিডিয়ো প্রকাশ করেছে। এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিনোডস নামে দু’টি জাহাজ নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ় প্রণালী দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৫:৪৭
Share:

হরমুজ়ে জাহাজ আটক করল ইরান সেনা। ছবি: রয়টার্স।

হরমুজ় প্রণালী হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই দু’টি তেলবাহী জাহাজকে আটকে দিল ইরান সেনা। ‘গানার বোট’ নিয়ে জাহাজ দু’টিকে ঘিরে ফেলে সেনা। সেই ভিডিয়োও পোস্ট করেছে তারা (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

Advertisement

প্রেস টিভি জানিয়েছে, ইরানের বাহিনী দু’টি জাহাজকে অবরুদ্ধ করার ভিডিয়ো প্রকাশ করেছে। এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিনোডস নামে দু’টি জাহাজ নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ় প্রণালী দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তার আগেই ইরানের সশস্ত্র বাহিনী সেই জাহাজ দু’টিকে ধরে ফেলে। ভিডিয়োতে দেখা গিয়েছে, জাহাজের দখল নিচ্ছে ইরান বাহিনী।

ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর দাবি, জাহাজ দু’টির মধ্যে একটি লাইবেরিয়ার। আটক জাহাজ দু’টি কোনও রকম অনুমতি ছাড়াই হরমুজ় দিয়ে অগ্রসর হচ্ছিল। সে কারণেই তাদের পথ আটকে দেওয়া হয়েছে। এপামিনোডস নামে জাহাজটি ওমান থেকে ২০ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে ইরান বাহিনীর হাতে আটক হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, এপামিনোডস নামে জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে ইরান বাহিনীর ‘গানার বোট’ থেকে। এ ছাড়াও রকেট ছোড়া হয়েছে। যদিও গুলি বা রকেট ছোড়ার বিষয়টি স্বীকার করেনি আইআরজিসি। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশেনস-এর একটি সূত্র বলছে, হামলা চালানোর আগে কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। যদিও জাহাজ কর্তৃপক্ষের দাবি, আগেই অনুমতি নেওয়া হয়েছিল। এপামিনোডসে ২১ জন ইউক্রেনীয় নাবিক রয়েছেন।

Advertisement

এমএসসি ফ্রান্সেসকা নামে জাহাজটি পানামার। সেটিকে লক্ষ্য করেও গুলি চালানো হয় বলে মেরিটাই ট্রেড অপারেশনস-এর সূত্রের দাবি। যদিও জাহাজটির কোনও ক্ষতি হয়নি। নাবিকেরাও নিরাপদে আছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement