Bangladesh Nationalist Party

‘অলঙ্কার বা অনুগ্রহ চাই না’, তারেক সরকারকে বার্তা জামায়াতের, ডেপুটি স্পিকার পদ গ্রহণে অসম্মতির বার্তা

জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামিকে ডেপুটি স্পিকারের পদ নেয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে বলে সোমবার রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেকের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ০৭:২০
Share:

(বাঁ দিকে) তারেক রহমান এবং জামাত প্রধান শফিকুর রহমান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয়ের পরে তারেখ রহমানের দল বিএনপি জানিয়েছিল গণতান্ত্রিক ঐতিহ্য মেনেই ডেপুটি স্পিকার পদটি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামিকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু মঙ্গলবার শফিকুর রহমানের দল সেই পদ গ্রহণে অসম্মতির ইঙ্গিত দিল!

Advertisement

জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামিকে ডেপুটি স্পিকারের পদ নেয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে বলে সোমবার রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেকের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার জামায়াত বলছে, ‘অনুগ্রহ বা অলঙ্কার’ হিসেবে তারা ওই পদ নেবে না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার সকালে বিরোধী দলের সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা।

জামায়াত নেতৃত্বের তরফে মঙ্গলবার বিএনপিকে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে বলা হয়েছে। এর পরেই জামায়াত ডেপুটি স্পিকার পদ গ্রহণের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে বলে দলের একটি সূত্র জানাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারিতে জুলাই সনদ বাস্তবায়নের উদ্দেশে গণভোট হয়েছিল বাংলাদেশ। তাতে ‘হ্যাঁ’ প্রস্তাব জয়ী হয়। কিন্তু জামায়াতের অভিযোগ সেই প্রস্তাব কার্যকরে উদ্যোগী হচ্ছে না তারেক সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement