মঙ্গলবার রাতে দুবাইয়ের মার্কিন উপদূতাবাসের নিকটবর্তী এলাকা থেকে ধোঁয়া দেখা যায়। ছবি: রয়টার্স।
রয়টার্স সূত্রে খবর, আমেরিকার সামরিক বাহিনী ইরানের ১৭টি জাহাজ ধ্বংস করেছে এবং প্রায় দু’হাজার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে একটি সাবমেরিন-সহ ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করেছে। এক আধিকারিক জানান, ইরান এখনও পর্যন্ত ৫০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ২ হাজারটিরও বেশি ড্রোন হামলা করেছে।
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, সোমবার সৌদির রাজধানী রিয়াধে মার্কিন দূতাবাসের কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ (সিআইএ ) দফতরে ড্রোন হামলা হয়।
রিপোর্টে বলা হয়েছে, সোমবার সন্দেহভাজন ইরানি ড্রোন হামলায় রিয়াধে মার্কিন দূতাবাসের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিহত মার্কিন সেনাবাহিনীদের মধ্যে চার জনকে শনাক্ত করেছে পেন্টাগন।
নিহত সেনারা হলেন, ক্যাপ্টেন কোডি এ. খোর্ক (৩৫), উইন্টার হ্যাভেন, ফ্লোরিডা। প্রথম শ্রেণির সার্জেন্ট নোয়া এল. টিটজেন্স (৪২), বেলভিউ। প্রথম শ্রেণির সার্জেন্ট নিকোল এম আমোর (৩৯), হোয়াইট বিয়ার লেক, মিনেসোটা এবং সার্জেন্ট ডেক্লান জে কোডি (২০), ওয়েস্ট ডেস মইনেস, আইওয়া।
কুয়েত সরকার জানিয়েছে, সোমবার সে দেশে ইরানের হামলার পরে দুই কুয়েত সেনার মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই বিষয়ে রাষ্ট্রপুঞ্জ এবং নিরাপত্তা পরিষদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
সম্প্রতি ইরান এবং পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতিকে ‘আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতা’ বলে চিহ্নিত করলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
বুধবার মার্ক পশ্চিম এশিয়ার উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। বলেন, “ইরানে আমেরিকা, ইজ়রায়েল-সহ যে সমস্ত দেশ এই সংঘাতের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককেই যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম মেনে চলা উচিত।”
মঙ্গলবার রাতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইরান তাদের ভূখণ্ডের দিকে দু’টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে, যার মধ্যে একটি মার্কিন-পরিচালিত আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে। তবে এই ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো জানান, ইরানে আমেরিকা ও ইজ়রায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই প্রায় ন’হাজার আমেরিকার নাগরিক পশ্চিম এশিয়া ছেড়েছেন।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ড্রোন হামলার কারণে দুবাইয়ের মার্কিন উপদূতাবাসের নিকটবর্তী এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। তবে কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, দুবাইয়ের মার্কিন উপদূতাবাসের নিকটবর্তী একটি এলাকা থেকে ধোঁয়া দেখা গিয়েছে। দু’জন প্রত্যক্ষদর্শী এই তথ্য নিশ্চিত করেছেন।
রয়টার্স সূত্রে খবর, ইজ়রায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলায় লেবাননে ইরানের কুদস ফোর্সের কমান্ডার নিহত হয়েছেন।
মঙ্গলবার বিদেশ মন্ত্রক জানায়, তেহরান থেকে বেশির ভাগ ভারতীয় পড়ুয়াকেই নিরাপদে বার করে আনা গিয়েছে। খুব কম সংখ্যক পড়ুয়া এখনও সেখানে আটকে রয়েছে। সে দেশে ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে।
আমেরিকার সেন্ট্রাল কমান্ডের দাবি, গত শনিবার থেকে ইরানের ১৭০০ জায়গায় হামলা চালিয়েছে মার্কিন সেনা।
আবার ইরান নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান নাকি আলোচনা চেয়েছিল! তবে ইরানের সেই প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘‘বড্ড দেরি হয়ে গিয়েছে।’’ ট্রাম্পের আরও দাবি, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমানবাহিনী, নৌবাহিনী সব শেষ!
ইরানের পরমাণুকেন্দ্র নাতান্জ় ক্ষতিগ্রস্ত হয়েছে! নিশ্চিত করল রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। তারা জানিয়েছে, ইরানের নাতান্জ় শহরে থাকা পরমাণুকেন্দ্রের কিছু জায়গার ক্ষতি হয়েছে। তবে এ-ও জানায়, ক্ষতির পরিমাণ তেমন মারাত্মক নয়। নাতান্জ় পরমাণুকেন্দ্রের প্রবেশের মুখে যে ভবনগুলি রয়েছে, সেগুলি আঘাতপ্রাপ্ত। অক্ষত রয়েছে মাটির নীচে থাকা পরমাণু স্থাপনা। কোনও তেজস্ক্রিয় বিকিরণ হয়নি।
বিস্ফোরণ হল ইরানের ইস্পাহান। রয়টার্স সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে ইস্পাহান জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। যদি কী বিস্ফোরণ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই শহরে ইরানের অন্যতম পরমাণুকেন্দ্র রয়েছে। গত বছর এখানেই হামলা চালিয়েছিল আমেরিকা।
আমেরিকা-ইজ়রায়েলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনেসকোর স্বীকৃতি প্রাপ্ত গোলেস্তান প্রাসাদ। দাবি ইরানের।
পশ্চিম এশিয়ার একের পর এক দেশে যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়েছে। সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে কুয়েত ১৭৮টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩৮৪টি ড্রোন হানা ঠেকিয়েছে।
প্রথমে হামলা হয় সৌদি আরবের রিয়াধে মার্কিন দূতাবাসে। সোমবার বেশি রাতের দিকে রিয়াধে মার্কি দূতাবাসে হামলা হয়। দু’টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। দূতাবাসে আগুন ধরে যাওয়ার খবরও পাওয়া যায়।
কুয়েতের পরে এ বার সৌদি আরব। ফের মার্কিন দূতাবাসে চলল হামলা। সোমবার বেশি রাতের দিকে সৌদির রাজধানী রিয়াধে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চলে। হামলার জেরে আগুন ধরে যায় দূতাবাসে। কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কারণ, পশ্চিম এশিয়ায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীও সক্রিয় রয়েছে। যদিও আমেরিকার সন্দেহ ইরানই হামলা চালিয়েছে।
বিস্ফোরণ হল ইরানের ইস্পাহানে। রয়টার্স জানাচ্ছে, মঙ্গলবার দুপুরে ইস্পাহান জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। যদি কী বিস্ফোরণ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই শহরে ইরানের অন্যতম পরমাণুকেন্দ্র রয়েছে। গত বছর এখানেই হামলা চালিয়েছিল আমেরিকা।
চার দিন ধরে চলতে থাকা এই যুদ্ধ পরিস্থিতিতে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র পড়েছে তেহরান এবং তার সংলগ্ন এলাকাতেই। ইরানের দক্ষিণ প্রান্তে মিনাব শহরে একটি স্কুলেও হামলা হয়েছে। তাতে ১৫০-র বেশি ছাত্রী নিহত হয়। এ ছাড়া ইরানের আরও অন্তত ১৮টি জায়গায় হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজ়রায়েলের বাহিনী। ইরানও সব মিলিয়ে পশ্চিম এশিয়ার অন্তত ১৯টি জায়গায় প্রত্যাঘাত করেছে।