দুবাই বিমানবন্দরের কাছে ইরানি হামলা। ছবি: রয়টার্স।
কুয়েতেও ড্রোন হামলার চেষ্টা করেছিল ইরান। কুয়েত কর্তৃপক্ষকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এপি জানিয়েছে, ইরানের পাঠানো ড্রোন ধ্বংস করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরশাহির এক উপকূলে জাহাজে হামলা চালিয়েছে ইরান। সংবাদসংস্থা এপি সূত্রে খবর, ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটি। তবে হতাহতের খবর এখনও মেলেনি।
আবার ইরানের নিশানায় দুবাই বিমানবন্দর। সংবাদসংস্থা এপি সূত্রে খবর, দু’টি ড্রোন দুবাই বিমানবন্দরের কাছে আছড়ে পড়ে। চার জন আহত হয়েছেন। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছেন, আহতদের মধ্যে এক জন ভারতীয় রয়েছেন। তবে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, উড়ান পরিষেবা অব্যাহত রয়েছে।
হামলা, পাল্টা হামলায় তপ্ত রাশিয়া। সামরিক সংঘাত থামাতে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চাইলেন ভ্লাদিমির পুতিন।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে নিহত আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র মোজতবাকে। এ বার তাঁর পাশে দাঁড়িয়ে বার্তা দিল উত্তর কোরিয়া। কিম জং উনের প্রশাসন সমর্থন জানাল ইরানের নতুন নেতাকে।
সৌদি আরবে হামলা অব্যাহত রেখেছে ইরান। সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার সকালে (ভারতীয় সময়) তারা একাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ঘাঁটিতে মঙ্গলবার রাতে হামলা চালাল ইরান। পর পর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে এখনও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইজ়রায়েল। সংবাদসংস্থা এপি সূত্রে খবর, ইজ়রায়েলের ছোড়া দুই ক্ষেপণাস্ত্রে লেবাননে চার জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে স্বাস্থ্যকর্মীও ছিলেন।
ইজ়রায়েল বাহিনীর দাবি, বুধবার সকালে (ভারতীয় সময়) ইরানের ছোড়া দু’টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা।