International News

এ ভাবেও বেঁচে ফেরা যায়!

একেই বলে রাখে হরি মারে কে! প্রচন্ড গতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ বার পাল্টি খেল। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু চালকের কী হল? আশপাশের লোকজন তত ক্ষণে ধরেই নিয়েছেন তিনি আর বেঁচে নেই। না থাকারই কথা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৬ ১২:০৭
Share:

এই সেই গাড়ি।

একেই বলে রাখে হরি মারে কে! প্রচন্ড গতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ বার পাল্টি খেল। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু চালকের কী হল? আশপাশের লোকজন তত ক্ষণে ধরেই নিয়েছেন তিনি আর বেঁচে নেই। না থাকারই কথা। কিন্তু তাঁরা যখন গাড়িটির কাছে পৌঁছলেন, আরও অবাক হলেন গাড়ির চালককে জীবিত অবস্থায় দেখে। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডায়।

Advertisement

৪৩ বছরের জো মেয়ার্স অদ্ভুত ভাবে এই দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন। হাসপাতালে পৌঁছে তিনি বলেন, “ভাবতেই পারিনি আমি যে বেঁচে ফিরব।” মেয়ার্সের শুধুমাত্র দু-এক জায়গায় কেটে গিয়েছিল।

পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ভিডিওটি দেখলে চমকে উঠবেন, এ ভাবেও ফিরে আসা যায়!

Advertisement

দেখুন সেই ভিডিও

আরও খবর...

অবতরণ না করে ‘গো অ্যারাউন্ড’-এর সিদ্ধান্তই কি কাল হল বিমানের?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement