মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ টেক্সাসে মন্তব্য করেছেন, ‘‘মোবাইল এমন ভাবে তৈরি হওয়া উচিত যাতে জঙ্গি হানা বা কর সংক্রান্ত প্রয়োজনে ফোনের তথ্য ব্যবহার করতে পারে সরকার। তবে অ্যাপলের সঙ্গে এফবিআইয়ের বিরোধের বিষয়টি বিচারাধীন বলে সরাসরি তা নিয়ে মুখ খোলেননি ওবামা। ক্যালিফোর্নিয়ার সান বার্নাদিনোয় হামলাকারীর আইফোনের তথ্য হাতে পায়নি এফবিআই। ফোনটি খুলতে এফবিআইকে সাহায্য করলে আম জনতার তথ্য-সুরক্ষা ধাক্কা খাবে বলে যুক্তি দিয়েছে অ্যাপল। পাশে আছেন গুগলের সুন্দর পিচাই। বিল গেটস এফবিআইয়ের পক্ষে।