Strait of Hormuz

হরমুজ়ে ‘অপারেশন প্রজেক্ট ফ্রিডম’ পেন্টাগনের, ইরানে আবার হামলার হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষা সচিবের

ওয়াশিংটনের লক্ষ্য হল এই সামরিক অভিযানের মাধ্যমে এই পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের সংযোগরক্ষাকারী জলপথে একটি ‘নিরাপদ করিডোর’ তৈরি করা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০৬:৫৯
Share:

হরমুজ প্রণালীতে নৌবহর, বন্দর আব্বাস, ইরান।

হরমুজ় প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার থেকে বিশেষ অভিযান ‘অপারেশন প্রজেক্ট ফ্রিডম’ শুরু করেছে মার্কিন সেনা। মঙ্গলবার উত্তেজনার আবহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানকে হুমকি দিয়ে বললেন, ‘‘হরমুজ় প্রণালীতে কোনও বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হলে ইরানকে ভয়াবহ আক্রমণের মুখে পড়তে হবে।’’

Advertisement

মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর পেন্টাগনে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে হেগসেথ জানান, যুক্তরাষ্ট্রের অপারেশন প্রজেক্ট ফ্রিডম চলাকালীন যদি কোনও বাণিজ্যিক জাহাজকে ‘লক্ষ্যবস্তু’ করা হয়, তা হলে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে। তিনি জানান, ওয়াশিংটনের লক্ষ্য হল এই সামরিক অভিযানের মাধ্যমে এই পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের সংযোগরক্ষাকারী জলপথে একটি ‘নিরাপদ করিডোর’ তৈরি করা।

অন্য দিকে, মঙ্গলবার মার্কিন সেনার ‘জয়েন্ট চিফস অব স্টাফ’ জেনারেল ড্যান কেইন বলেন, ‘‘আমাদের সেনা প্রস্তুত রয়েছে। নির্দেশ পাওয়া মাত্র তারা ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাবে।’’ সেই সঙ্গে জানান, পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর ‘অপারেশন প্রজেক্ট ফ্রিডম’কে সাময়িক পদক্ষেপ। সেন্টকম জানিয়েছে , বাণিজ্যিক জাহাজগুলো যাতে নিরাপদে হরমুজ় প্রণালী অতিক্রম করতে পারে, তা নিশ্চিত করাই এই অপারেশনের মূল লক্ষ্য। বিবৃতিতে দাবি করা হয়েছে, এর ফলে বিশ্ব অর্থনীতি ও আঞ্চলিক অর্থনীতি—উভয়ই লাভবান হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement